আনন্দপুরের খাল থেকে উদ্ধার স্কুটার শিখতে গিয়ে নিখোঁজ তরুণী এবং প্রশিক্ষকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি: স্কুটি শিখতে এসে ঝামেলা। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ‍ যুবকের বিরুদ্ধে। মাঝ রাতে ডুবুরি নামিয়ে চলল তল্লাশি। মঙ্গলবার দুপুরে একে একে দুটি মৃতদেহ উদ্ধার হল খালের জল থেকে। মৃত যুবকের নাম রোহিত আগরওয়াল(Rohit Agarwal) এবং যুবতীর নাম রনিতা(Ronita)। সোমবার রাতে তল্লাশি চালালেও খাল(Cannel) থেকে খালি হাতেই উঠে আসতে হয়েছিল ডুবুরিকে। কিন্তু মঙ্গলবার দুপুরে প্রথমে যুবকের মৃতদেহ উদ্ধার হয়।মৃত যুবকের দেহ উদ্ধার হওয়ার পর তার হাতে একটি পাওয়া গিয়েছে। এই চাবিটি কিসের তা খতিয়ে দেখছে পুলিশ। এরপর পাওয়া যায় যুবতীর দেহ। ঘটনার পর থেকে খোঁজ ছিলনা দুজনের। ঘটনার স্থল কলকাতা পুলিশের আনন্দপুরের চীনা মন্দির খাল পাড় এলাকা।

আনন্দপুর থানা এলাকার চীনা মন্দির(China Temple) এলাকাটি সাধারণত বেশ কিছুটা নির্জন। খালের ধারে রাস্তায় দিন কয়েক ধরেই লক্ষ‍্য করা যাচ্ছিল এক যুবতীকে স্কুটি চালানো শেখাচ্ছেন এক যুবক। স্থানীয়রা তাদের সেখানে আসা-যাওয়া দেখেছেন বিগত কয়েকদিন।এলাকার বাসিন্দারা সোমবার রাত ন’টা নাগাদ লক্ষ‍্য করেন, দুজনের মধ্যে ঝগড়া চলছে। তারপর হঠাৎ কেউই নেই। পড়ে রয়েছে স্কুটি ও একটি মোবাইল ফোন। স্থানীয়দের সন্দেহ যুবতীকে খালে ধাক্কা মেরে ফেলে পালিয়েছেন যুবক।

এরপর খবর দেওয়া হয় আনন্দপুর থানায়। ঘটনাস্থলে এসে পুরো বিষয় জানার পর ডাকা হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ডুবুরি ।রাত সাড়ে ১২ টায় খালে নামানো হয় ডুবুরি।পঞ্চান্নগ্রাম এলাকা থেকে ঘটনাস্থলে চলে আসেন যুবতীর পরিবারের সদস্যরাও। মেয়েকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার বাবা- মা।তাঁদের উপস্থিতিতে প্রায় ঘণ্টা দুয়েক ধরে চলে তল্লাশি। কিন্তু যুবতীকে পাওয়া যায় না।ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন যুবক, দাবি এলাকার মানুষের। দুজনে গেল কোথায়? তাদের কি কেউ ধাক্কা দিয়ে ফেলে দিল নাকি তারা নিজেদের মধ্যে মারামারি করতে গিয়ে পড়ে গেল শুরু হয়েছিল এসবকে ঘিরে নানা ধরনের জল্পনা- কল্পনা।কিন্তু সমস্ত জল্পনাকে দূরে সরিয়ে মঙ্গলবার দুপুরের মধ্যে যুবক এবং যুবতী উভয়ের মৃতদেহ ডুবুরি উদ্ধার করে ওই খালের জল থেকে। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের সাথে মোবাইল ফোন ও স্কুটি দুটি আটক করেছে আনন্দপুর থানার(Anandapur P.S.) পুলিশ।

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির