অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

Share:

নিজস্ব প্রতিনিধি:  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেওয়া কথা মতোই ১৭ অগস্ট থেকে বাংলার মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে  অন্নপূর্ণা যোজনার টাকা। তবে এখনও অনেকেই এই টাকা পাননি। তাঁদের জন্য রয়েছে এবার বড় খবর। বুধবার (১৯ অগস্ট)  খুলে  গিয়েছে  অন্নপূর্ণা যোজনার পোর্টাল । এবার ঘরে বসেই জানা যাবে আবেদনের বর্তমান অবস্থা।  সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদনকারী জানতে পারবেন তাঁর আবেদন অনুমোদিত হয়েছে, প্রক্রিয়াধীন রয়েছে, নাকি বাতিল হয়েছে। 

কীভাবে দেখবেন আবেদনের স্ট্যাটাস?

প্রথমে সরকারি পোর্টালে গিয়ে ‘Citizen/Family Login’ অপশনে ক্লিক করতে হবে। এরপর নিজের জেলা নির্বাচন করে অন্নপূর্ণা যোজনার জন্য যে মোবাইল নম্বর দিয়ে আবেদন করা হয়েছিল, সেটি দিতে হবে। সংশ্লিষ্ট মোবাইল নম্বরে একটি ৬ সংখ্যার OTP আসবে। সেই OTP দিলেই খুলে যাবে পরবর্তী পেজ।

আরও পড়ুন: দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

সেখানে ‘Beneficiary Status Details’ বিভাগে অন্নপূর্ণা যোজনায় আবেদনকারীর নামের পাশে স্ট্যাটাস দেখা যাবে। সেখানে Approved, Under Process অথবা Rejected লেখা থাকতে পারে। আবেদন Approved হলে ইতিমধ্যেই টাকা  পেয়ে যেতে পারেন, অথবা খুব দ্রুত অ্যাকাউন্টে টাকা ঢুকবে।

আবেদন বাতিল হলে কী করবেন? 

আবেদন Rejected দেখালে চিন্তার কারণ নেই। পোর্টালের ‘Objection & Claim’ অপশনের মাধ্যমে ফের আবেদন করার সুযোগ থাকছে। সেক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজের আবেদন পুনরায় জমা দেওয়া যাবে।

এছাড়াও, কোনও অযোগ্য ব্যক্তি অন্নপূর্ণা যোজনার সুবিধা পেয়ে থাকলে, সেই বিষয়েও একই পোর্টালের মাধ্যমে প্রশাসনের কাছে অভিযোগ জানানো যাবে। তবে অভিযোগ বা পুনরায় আবেদনের ক্ষেত্রে নির্দিষ্ট তথ্য দিতে হবে। এরপর প্রশাসনের তরফে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাক্ষণ কাঁদছে খুদে? আপনার শিশু জুনোটিক ডিজিজে আক্রান্ত নয় তো?

মোদি সরকারের সঙ্গে সঙ্ঘাতে খাড়গেরা, ‘বন্দেমাতরম’-এর দুই স্তবকই গাইবে কংগ্রেস

বিশ্বকাপে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে শেষ আটে ভারতীয় হকি দল

দিল্লির সিএনজি পাম্পে সিলিন্ডার বিস্ফোরণে ঝলসে মৃত্যু ৩ জনের

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের

নামী দোকানের বিরিয়ানি খেয়ে অসুস্থ ৩০, তাহেরপুরে হইচই কাণ্ড

রেবতী নক্ষত্রে শনির প্রবেশ, ৪ রাশির জীবনে আসতে পারে চাকরি-অর্থের সুখবর

ছাগল চুরি দেখে ফেলেছিল, তারপরই নিখোঁজ! লিচুগাছে মিলল নাবালকের দেহ

নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৃণমূল সরকারকে বিঁধলেন শুভেন্দু

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ১৬৫ রানে জিতলেন শুভমনরা

ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের তদন্তে সিট গঠন পুলিশের, টিমের নেতৃত্ব দেবেন ডিসি ডিডি

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

দিল্লিতে অবৈধভাবে ডেরা বেঁধে থাকা পাক নাগরিককে পাকড়াও, গলাধাক্কা দিয়ে তাড়ানো হচ্ছে

পেট্রোল পাম্পে CNG সিলিন্ডার বিস্ফোরণে মৃত ৩, আহত একাধিক