এই মুহূর্তে

তিহাড় থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল অসুস্থ অনুব্রতকে

নিজস্ব প্রতিনিধি: একাধিক শারীরিক সমস্যা তাঁর ছিল। মঙ্গলবার তিহাড় জেলে বেশি অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হল গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে। কেষ্টর আইনজীবীর আর্জি মেনে মঙ্গলবার দিল্লির  জিবি পন্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।

আদালতে বীরভূমের দোর্দন্ডপ্রতাপ নেতার আইনজীবী বারবার জানিয়েছিলেন, তাঁর শরীর আগের থেকেও খারাপ হচ্ছে। শ্বাসকষ্টের সঙ্গে বুকে ব্যথা রয়েছে। হাঁটতে পারছেন না। পাশাপাশি হার্টে ৭২ ও ৭৫ শতাংশ ব্লকেজ, লিভার খারাপ, দু’বেলা ইনসুলিন নিতে হচ্ছে। সেই সঙ্গে জেলে ঠিক মতো খাওয়া হচ্ছে না বলে অভিযোগ অনুব্রতর। জেল হাসপাতালের বাইরে ডাক্তার দেখানোর জন্য অনুরোধ করা হয় তাঁর তরফে। অনুব্রতর সেই আবেদনে সাড়া দিয়ে বাইরের হাসপাতালে তাঁর বিভিন্ন পরীক্ষা করা হয়। এর আগে তাঁকে এইমস এবং সফদরজঙ হাসপাতালে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়েছিল।

জেল সূত্রের খবর, সম্প্রতি তিহাড় জেলে মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে দেখা হওয়ার পর বেশি মুষড়ে পড়েছেন বীরভূমের নেতা। প্রায় আধ ঘণ্টা ধরে সুকন্যার সঙ্গে কথা হয়েছিল অনুব্রতর। সেই সময় সুকন্যার দিল্লি আসা উচিৎ হয়নি বলে মেয়েকে জানিয়েছিলেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ