ফের বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অর্জুন সিং

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে অর্জুনের। তার আগে আবার দলের বিরুদ্ধে বিস্ফোরক হলেন বারাকপুরের সাংসদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিস্ফোরক অর্জুন সিং। ফের বঙ্গ বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন বারাকপুরের বিজেপি সাংসদ। বঙ্গ বিজেপির অনেকেই দলের ভালো চায় না বলে অভিযোগ তুলে সুর চড়ালেন বারাকপুরের বিজেপি সাংসদ।

সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে অর্জুনের। তার আগে আবার দলের বিরুদ্ধে বিস্ফোরক হলেন বারাকপুরের সাংসদ। এর আগে একাধিকবার বিজেপির অস্বস্তি বাড়িয়েছেন অর্জুন সিং। পাট শিল্পের দুরাবস্থা নিয়ে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী পীযুষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি আগেই। এর পর তাঁকে দিল্লিতে ডেকে বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রী। যদিও সেই বৈঠক থেকে ফিরেই জল্পনা বাড়িয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন বারাকপুরের সাংসদ। তৃণমূলে যোগদানের বিষয়ে শুক্রবার তাঁকে প্রশ্ন করা হলে বারাকপুরের বিজেপি সাংসদ তাৎপর্যপূর্ণভাবে বলেন, ‘তৃণমূলে যোগদান করা বা না করার বিষয়টি সময়ই বলবে।’ এবার তাঁকে দিল্লিতে ডেকেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। সোমবার বৈঠকের জন্য সময় নির্ধারিত থাকলেও তার আগেই আবার বিস্ফোরক হলেন অর্জুন। তিনি বলেন, ‘আমার পদ দেওয়া হয়েছে। পেন দেওয়া হয়েছ, কিন্তু কালি দেওয়া হয়নি।’ একইসঙ্গে বিক্ষুব্ধ বিজেপি নেতার সংযোজন, ‘ঢাল নেই, তরোয়াল নেই। নিধিরাম সর্দার করে রেখেছ।’ এদিন বঙ্গের গেরুয়াশিবিরের নেতাদের এক হাত নেন একদা তৃণমূল থেকে আসা বিজেপি নেতা। তিনি বলেন, তৃণমূল থেকে বিজেপিতে যারা এসেছেন দলের অনেকেই তাদের গুরুত্ব দেয় না। রাজ্য বিজেপি নেতৃত্ব ফেসবুক, হোয়াটস্যাপে আবদ্ধ হয়ে গিয়েছেন।’

এর আগে পাটশিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের স্বার্থে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে আন্দোলনে নামারও হুঁশিয়ারি দেন অর্জুন। বুধবার ভাটপাড়া (Bhatpara) এলাকায় একটি প্রাচীন শিব মন্দিরের উদ্বোধনে অংশ নেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম এবং বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। মন্দিরের উদ্বোধনের আগে তৃণমূল বিধায়কের সঙ্গে কলসযাত্রায় অংশ নেন বারাকপুরের বিজেপি সাংসদ। মন্দিরের অনুষ্ঠানে হাজির ছিলেন অর্জুন পুত্র পবন সিংও। গঙ্গার ঘাটে পবন সিং ও সোমনাথ শ্যামকে পুজো করতে দেখা যায়। তৃণমূল বিধায়কের সঙ্গে মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে অংশ নিতে দেখে সাধারণ মানুষের মধ্যে শুরু হয় কানাঘুষো। জোরালো হয় দলবদলের জল্পনা। এর পর ফের শুক্রবার ইঙ্গিত পূর্ণ মন্তব্য করেন তিনি। অর্জুন বলেন, ‘কাজ হলে সব ঠিক, না হলে ঠিক নয়।’

পাটশিল্পের দুরাবস্থা নিয়ে বেশ কিছুদিন ধরে কেন্দ্রের মন্ত্রী পীযূষ গোয়েলের বিরুদ্ধে সরব হয়েছেন বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। এর পর দিল্লি থেকে ডাক আসে। দিল্লি গিয়ে পীযূষ গোয়েলের সঙ্গে সদ্য বৈঠক করেন বারাকপুরের বিজেপি সাংসদ। এবার গেরুয়া শিবিরের একেবারে শীর্ষ নেতৃত্ব ডেকে পাঠালো অর্জুন সিংকে।

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস