পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় খুনের মামলায় বড় পদক্ষেপ। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে সমাধি থেকে বিজেপি কর্মীর মৃতদেহ তোলা হল। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালিতে ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার ঘটনায় খুন হয়েছিলেন প্রবীণ বিজেপি কর্মী আস্তিক চন্দ্র দাস। তাঁর দেহ পাঁচ বছর পর সমাধি থেকে তুলে তদন্ত শুরু করল পুলিশ।

২০২১ সালে সন্দেশখালি-১ নম্বর ব্লকের ন্যাজাট থানার কালীনগর অঞ্চলের ঝনঝনিয়া এলাকায় ভোট পরবর্তী হিংসার জেরে আস্তিক চন্দ্র দাসকে মারধর করে খুনের অভিযোগ ওঠে। কাঠগড়ায় ছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মৃতের পরিবারের অভিযোগ, গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও বাধা দেওয়া হয়েছিল। পরে বাড়িতেই আস্তিকবাবুর মৃত্যু হয়েছিল। পরিবারের আরও অভিযোগ, সেই সময়ে পুলিশ তাঁদের লিখিত অভিযোগ নিতে চায়নি। মৃতদেহের ময়নাতদন্তও করতে দেওয়া হয়নি। পরে ভয় দেখিয়ে মৃতদেহ সমাধিস্থ করতে বাধ্য করা হয়।

আরও পডুন: টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, দেখে নিন

রাজ্যে পালাবদলের পর ফের এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃত বিজেপি কর্মীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই এবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সমাধি থেকে আস্তিক চন্দ্র দাসের দেহ তোলা হয়েছে আজ, রবিবার। দেহটি ময়নাতদন্তের পাশাপাশি ফরেনসিক তদন্তও করা হবে। দেহ উত্তোলনের সময়ে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ম্যাজিস্ট্রেট, পুলিশ আধিকারিক, চিকিৎসক এবং ফরেনসিক বিভাগের আধিকারিকরা। তাঁদের উপস্থিতিতেই সমাধি থেকে দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাঁচ বছর পর শুরু হওয়া এই তদন্তে ময়নাতদন্ত ও ফরেনসিক পরীক্ষায় নতুন কোনও তথ্য উঠে আসে কি না, এখন সেদিকেই নজর সকলের।

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ