ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

Share:

নিজস্ব প্রতিনিধি:  এশিয়া কাপ জিতেও ট্রফি হাতে  তলেনি ভারতীয় মহিলা দল। যে শুরুটা শুরুটা সূর্যকুমার যাদবরা করেছিলেন সেটাই বজায় রেখেছে ভারতের মেয়েরাও। রবিবার (১৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ সূর্যকুমারদের মতো হরমনপ্রীতরাও  মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করে। এবার সামনে এল আরও বড় তথ্য। ট্রফি বিতরণ নিয়ে নিজেদের অবস্থান নাকি আগেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে জানিয়ে দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড।  

দুবাইয়ে ফাইনাল জয়ের পর ট্রফি বিতরণ অনুষ্ঠানে থাকার কথা ছিল নকভির। তিনি হাজিরও ছিলেন। কিন্তু ভারত জিততেই পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। জানা গিয়েছে, ভারতীয় মহিলা দলকে ট্রফি তুলে দেওয়ার জন্য ACC-র ডেপুটি চেয়ারম্যান খালিদ আল জারুনিকে সামনে আনার প্রস্তাব ছিল। কিন্তু সেই প্রস্তাব নকভি গ্রহণ না করায় BCCI-ও সরকারি ট্রফি বিতরণ অনুষ্ঠানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক সেই কারণে ট্রফি হাতে নিয়ে মঞ্চে ওঠেনি ভারতের চ্যাম্পিয়ন দল। বরং BCCI সচিব দেবজিৎ সাইকিয়া এবং সহ-সভাপতি রাজীব শুক্লার উপস্থিতিতে আলাদাভাবে ভারতীয় দলের ক্রিকেটারদের পদক বিতরণ করা হয়। নকভি শ্রীলঙ্কার খেলোয়াড় রানার্স-আপ পুরস্কার তুলে দেন।  ভারতীয় মহিলা দলের হেড কোচ অমল মুজুমদারও স্পষ্ট করে দিয়েছেন, এটি দলের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং BCCI-এর অবস্থান। তাঁর কথায়,   এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফি হাতে পাওয়া বা না পাওয়া তাঁদের কাছে মুখ্য নয়।  

আরও পড়ুন: চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে গত বছরের পুরুষদের এশিয়া কাপের বিতর্কও। ২০২৫ সালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দলও নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করেনি। সেই ট্রফিও এখনও ভারতের হাতে আসেনি। অর্থাৎ, এক বছরের ব্যবধানে একই ঘটনা ফের ঘটল। 

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ