পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্কিং নিয়ে বচসার জেরে ভয়াবহ হামলার অভিযোগ। গুরগাঁওয়ের একটি রেস্তরাঁয় পরিবারের সঙ্গে নৈশভোজ  করতে  গিয়ে পার্কিং কর্মীর হাতে আক্রান্ত হলেন কার্গিল যুদ্ধের প্রাক্তন বায়ুসেনা আধিকারিক গ্রুপ ক্যাপ্টেন অমিত কুমার গুপ্ত। লোহার রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে।  ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের সময় ‘অপারেশন সফেদ সাগর’-এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। হামলায় তাঁর মাথায় গুরুতর চোট লাগে এবং হাতের হাড়ও ভেঙে গিয়েছে।  

অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের গুরগাঁওয়ের ম্যাগনাম গ্লোবাল পার্কের একটি রেস্তরাঁয় নামিয়ে গাড়ি পার্ক করতে যান অমিত গুপ্ত। পার্কিং নিয়ে তাঁকে কখনও ভ্যালেট, কখনও বেসমেন্ট, আবার কখনও মাল্টিলেভেল পার্কিংয়ে যেতে বলা হয়। শেষ পর্যন্ত তাঁর গাড়ি পার্ক করতে অস্বীকার করা হয় বলে অভিযোগ উঠেছে। অমিতের দাবি, গাড়ি  পিছিয়ে নিয়ে যাওয়ার সময় এক পার্কিং কর্মী তাঁর গাড়ির উইন্ডশিল্ডে আঘাত করেন। প্রতিবাদ করতে গাড়ি থেকে নামতেই ওই কর্মী লোহার রড নিয়ে তাঁর উপর চড়াও হন। প্রথমে হাতে এবং পরে মাথায় রড দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এমনকী তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন প্রাক্তন বায়ুসেনা আধিকারিক। 

আরও পড়ুন: ১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

প্রাক্তন বায়ুসেনা কর্তার  আরও অভিযোগ, ঘটনাস্থলে নিরাপত্তাকর্মী ও অন্য পার্কিং কর্মীরা উপস্থিত থাকলেও কেউ তাঁকে সাহায্য করেননি। পুলিশ হেল্পলাইনে ফোন করার পরও প্রায় আধ ঘণ্টা পুলিশ ঘটনাস্থলে আসেনি বলে দাবি তাঁর। পরে এক রাঁধুনি হস্তক্ষেপ করায় প্রাণে বেঁচে যান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর কনুইয়ের হাড় জোড়া দিতে অস্ত্রোপচার করতে হয়। পুলিশি সাহায্য না পাওয়ার পাশাপাশি হাসপাতালের মেডিকো-লিগ্যাল রিপোর্ট নিয়েও অভিযোগ তুলেছেন তিনি। তাঁর দাবি, রিপোর্টে মাথা থেকে রক্তপাত এবং কনুইয়ের আঘাতের উল্লেখ নেই। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং খুনের চেষ্টার ধারায় মামলা দায়েরের দাবি জানিয়েছেন অমিত গুপ্ত।  তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। 

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

পরিবারে খুশির খবর, গণেশ চতুর্থীতে ৩ রাশির জাতকদের জীবনে বিপদ

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস