ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বল হাতে আগুন ঝরিয়েছিলেন আর্শদীপ সিংহরা। আর ব্যাট হাতে তাণ্ডব চালালেন অভিষেক শর্মা। ফলস্বরূপ রবিবার (১৩ সেপ্টেম্বর) প্রথম টি টোয়েন্টি ম্যাচে আফগানদের নাস্তানাবুদ করে অনায়াসে জয় তুলে নিল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে আজমাতুল্লাহ ওমরজাইয়ের অপরাজিত ৬৪ রানের সুবাদে আট উইকেট হারিয়ে ১৫৬ রান তুলেছিল আফগানিস্তান। জবাবে অভিষেক শর্মার বিধ্বংসী ব্যাটিংয়ের দৌলতে ১৩.৪ ওভারে তিন উইকেট হারিয়েই জয় হাসিল করেন শ্রেয়স আইয়াররা।

জয়ের জন্য লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। ১৫৭ রানের মতো সহজ লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে শুরু করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। যদিও বৈভব সূর্যবংশীর পরিবর্তে দলে আসা সঞ্জু বেশিদূর এগোতে পারেননি। ইনিংসের তৃতীয় ওভারে আজমাতুল্লাহ ওমরজাইয়ের বলে ডি রাসুলির হাতে ক্যাচ তুলে বিদায় নেন। আউটের আগে করে যান ৮ বলে ১০ রান। ১৮ রানে প্রথম উইকেট হারালেও রক্ষণের খোলসে না ঢুকে পাল্টা তাণ্ডব চালাতে শুরু করেন অভিষেক শর্মা।আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলতে থাকেন। অভিষেকের বেধড়ক ঠ্যাঙানিতে লাইন-লেংথ হারিয়ে ফেলেন ওমরজাই-ফারুকিরা। ৮.২ ওভারেই ১০০ রানের গণ্ডি পে্বরিয়ে যায় ভারত। আফগান বোলারদের কচুকাটা করে ২২ বলে অর্ধশতরান তুলে নেন অভিষেক।

শেষ পর্যন্ত ১১তম ওভারে অভিষেকের তাণ্ডব থামান মোহাম্মদ নবি। ৩২ বলে সাতটি চার ও সাতটি ছক্কার সাহায্যে ৮২ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন ভারতের তরুণ ওপেনার। ঈশান কিশনের সঙ্গে জুটি বেঁধে ৫৩ বলে ১২১ রানের পার্টনারশিপ গড়ে দলকে জয়ের মুখে দাঁড় করিয়ে যান। অভিষেক ফেরার পরে মারমুখী হয়ে ব্যাট করতে শুরু করে দেন ঈশান। তবে দারুণ খেললেও অর্ধশতরানের মুখ থেকেই ফিরতে হয়। মোহাম্মদ নবির বলে রশিদ খানের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে করেন ৩৩ বলে ৪২ রান। এর পর চতুর্থ উইকেটে জুটি বেঁধে  শ্রেয়স আইয়ার ও তিলক বর্মা ১৩.৪ ওভারেই দলকে জয় এনে দেন। শ্রেয়স ৮ ও তিলক ৩ রানে অপরাজিত থাকেন।

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা