রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই বলে প্রেম। স্ত্রীয়ে শয্যাশায়ী। কঠিন রোগে আক্রান্ত। স্বামীর দিকে ঠিকভাবে তাকাতে পারে না। রোগে ভুগে স্ত্রীয়ের হাসিমুখ উধাও হয়ে গিয়েছে। সেই আক্ষেপ মেটাতে স্ত্রীয়ের হাসিমুখের মূর্তি গড়লেন স্বামী। এমনই মর্মস্পর্শী ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে। সেখানকার বাসিন্দা ভূপতিরঞ্জন দেবনাথ। দীর্ঘ দিন মধ্যমগ্রাম হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তাঁর শখ মূর্তি বানানো। বাড়ি জুড়ে বিভিন্ন শিল্পকর্ম রয়েছে। সদ্য সেই শিল্পকর্মে যুক্ত হয়েছে নতুন মূর্তি। নিজের স্ত্রীয়ের মূর্তি বানিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক ভূপতিরঞ্জন।

কিন্তু কেন নিজের স্ত্রীয়ের মূর্তি বানিয়েছেন তিনি? উত্তরে ভূপতিরঞ্জনবাবু জানান, রোগশয্যায় থাকা স্ত্রীকে এই ভাবে দেখতে তাঁর ভাল লাগে না। বার্ধক্যজনিত সমস্যায় দীর্ঘ দিন ধরে তাঁর স্ত্রী অঞ্জলি শয্যাশায়ী। সেই চেনা হাসি যেন সময় কেড়ে নিয়েছে। তিনি সেই হাসিটুকু ধরে রাখতে চান। কারণ তাঁর স্ত্রী হাসলে গালে টোল পড়ত। সেই টোল দেখেই খুশি থাকতেন তিনি। সেই হাসি ও টোল ফিরিয়ে আনতেই স্ত্রীয়ের মূর্তি গড়েছেন ভূপতিবাবু।

আরও পডুন: পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

মাটি, নারকেল, গাছের ডাল-সহ গৃহস্থালির বিভিন্ন সাধারণ উপকরণ দিয়ে অসংখ্য মডেল বানিয়েছেন। বাড়ির শোকেসে সাজানো রয়েছে সেই সমস্ত শিল্পকর্ম। ক্যানভাসেও এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, উস্তাদ বড়ে গুলাম আলি খান, উস্তাদ আলাউদ্দিন খান, মান্না দে-র মতো বিশিষ্টদের ছবি। কিন্তু এইসবের মাঝেই স্ত্রীয়ের মূর্তি গড়ে নিজের মন ভাল রাখতে চাইছেন তিনি।

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

গণেশ চতুর্থীর দিন বাড়িতে ইঁদুরের আগমন শুভ না অশুভ, কীসের ইঙ্গিত জানেন?

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

টানা পাঁচদিন মাঝেরহাট পর্যন্ত যাবে না এই ট্রেনগুলি, তালিকায় কোন কোন লোকাল, চোখ বুলিয়ে নিন

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস

প্রেমিকার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন কেকেআরের ২৫ কোটির তারকা