আপাদমস্তক ঢেকে আদালতে হাজিরা ‘নীরব’ অর্পিতার

জামিনের আবেদন জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সশরীরে গত অগাস্টে হাজিরা দিতে দেখা গিয়েছিল তাঁকে। তারপর সমস্ত শুনানিতেই তিনি হাজিরা দিয়েছেন ভার্চুয়ালি। সোমাবার ফের আদালতে সশরীরে হাজিরা দিলেন অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE)। তবু থাকলেন ‘নীরব’।

এর আগে আদালতে যতবার সশরীরে তিনি হাজিরা দিয়েছিলেন ততবার সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছিলেন। তবে আজ মুখ খুলতে দেখা যায়নি তাঁকে। সোজা ঢুকে যান আদালত কক্ষে। এদিন প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে তিনি বেরিয়ে আসেন আপাদমস্তক ঢেকে। এভাবেই ঢোকেন আদালতে।

গ্রেফতার হওয়ার পরে শুরুর দিকে জামিনের আবেদন জানিয়েছিলেন তিনি। তারপর দীর্ঘ কয়েক মাস কোনও শুনানিতেই জানাননি জামিনের জন্য আবেদন। আজ আদালতে তিনি জামিনের আবেদন জানিয়েছেন। সেই মামলার শুনানি আজ। উল্লেখ্য, গ্রেফতারেরর ৩২২ দিনের মাথায় তাঁকে ফের দেখা গেল আদালতে।

তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ। তাঁর টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি টাকা সহ আরও অনেক কিছু। নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছে তাঁর নাম। বিপুল টাকা কার? আজও মেলেনি তার উত্তর।

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের