ব্যারাকপুরে গুলি চালনায় হায়দরাবাদ থেকে গ্রেফতার ১, ধৃত বেড়ে ৪

ধৃত ওই অভিযুক্তকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে ব্যারাকপুরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যারাকপুরে  বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আরও এক জন। হায়দরাবাদ থেকে তাকে গ্রেফতার করে উত্তর ২৪ পরগনা জেলা পুলিশ। ধৃত ওই অভিযুক্তকে শুক্রবার ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে ব্যারাকপুরে। ব্যারাকপুরে বিরিয়ানির দোকানে গুলি চালানোর ঘটনায় এই নিয়ে ৪ জনকে গ্রেফতার করল তদন্তকারীরা। এই ঘটনায় জড়িত আরও দুই শ্যুটারের খোঁজ চালাচ্ছে তদন্তকারীরা।

গত সোমবার এই ঘটনার মূল চক্রী বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের শ্যুটার সুজিত রায়কে গ্রেফতার করেছে পুলিশ। মণীশ শুক্লা খুনের ঘটনায় জেলবন্দি ছিল সে। আর জেলে বসেই বিরিয়ানি দোকানে গুলি চালানোর ছক কষেছিল সুজিত। জেল থেকেই ভার্চুয়াল নম্বর থেকে ফোন করে বিরিয়ানি দোকানের মালিককে হুমকি দিত জেলবন্দী সে। সোমবার তদন্তকারী আধিকারিকরা জেলবন্দী সুজিত রায়কে দমদম কেন্দ্রীয় সংশোধনাগার থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। এর পর পুলিশ নিজেদের হেফাজতে নেয় সুজিত রায়কে। জেলে বসেই সুজিত রায় বিরিয়ানি দোকানের মালিককে বন্দুকের ভিডিও এবং হুমকি মেসেজ পাঠাতো। তদন্তকারীদের প্রাথমিক অনুমান বিরিয়ানি দোকানের মালিকের কাছে টাকা দাবি করার পর টাকা না দেওয়ায়, এই কাণ্ড ঘটিয়েছে অভিযুক্ত।

উল্লেখ্য, ১৬ মে ভরদুপুরে ব্যারাকপুর বারাসত রোডের মোহনপুরে একটি বিরিয়ানির দোকানে গুলি চালানোর  ঘটনায়  গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন দুই ব্যক্তি।  গুলিবিদ্ধ হওয়ার পর আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বারাকপুরের একটি বিরিয়ানির দোকানে আচমকা গুলি চালায় দুষ্কৃতীরা। অভিযুক্তরা বাইকে চেপে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। দুষ্কৃতীরা বাইকে চেপে এসে আচমকা ওই বিরিয়ানির দোকান লক্ষ্য করে গুলি চালায়। গুলি চালানোর ঘটনায় আহত হয়েছেন ওই বিরিয়ানি দোকানের এক কর্মী এবং একজন ক্রেতা। কিছু বুঝে ওঠার আগে দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এর পর ঘটনার তদন্তে নেমে ওই দোকানের আশেপাশের দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। ফুটেজ দেখে এক এক করে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারীরা। ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হলেও বাকি ২ জন শ্যুটারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বিচ্ছেদের ১২ বছর পর ফের বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট, পাত্র সিঙ্গাপুরের

ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের

কাকলির নেতৃত্বে দিল্লিতে গোপন বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা

জাভেদ জাফরির স্ত্রীর সঙ্গে জালিয়াতি, খোয়ালেন ১৬.২৪ টাকা, বরখাস্ত BMC অফিসার

বিদ্যালয়ের পাইপের সঙ্গে বাঁধা ৬ বছরের ছাত্রের দেহ, হাড় হিম কাণ্ড মাধেপুরায়

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ