Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

জানা গিয়েছে, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে আগামী ১৬ নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ওই আদালত।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাঁকে আদালতে এসে আত্মসমর্পণের নির্দেশ দিল বিধাননগর এমপি-এমএলএ আদালত। জানা গিয়েছে, মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে আগামী ১৬ নভেম্বর আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে ওই আদালত। জানা গিয়েছে, বামফ্রন্টের শাসনকালে এক গাড়ির চালক মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করেছিলেন। ওই মামলার কারণেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।  

এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উঠছে একাধিক প্রশ্ন। যে মামলার কারণে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা প্রায় দু দশক পুরনো। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। সেই শুনানি শেষেই বিধাননগর আদালত মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানা গিয়েছে। এত  পুরনো মামলাকে সামনে এনে হঠাৎ করে কেন মন্ত্রীর বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল আদালত, তা নিয়েই উঠছে প্রশ্ন। যদিও সুব্রত মুখোপাধ্যায়ের তরফ থেকে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

উল্লেখ্য, কয়েকদিন ধরেই বেশ কয়েকটি তদন্তের স্বার্থে রাজ্যের একাধিক হেভিওয়েট মন্ত্রীকে দফায় দফায় জেরা করেছে ইডি এবং সিবিআই। নারদা, কয়লা কেলেঙ্কারির মতো একাধিক মামলাকে সামনে নিয়ে এসে বারংবার জেরা করা হয়েছে রাজ্যের একাধিক নেতা মন্ত্রীকে। প্রায় প্রতিদিনই রাজ্যের কোনও না কোনও মন্ত্রীকে কেন্দ্রীয় সংস্থার জেরার মুখে পড়তে হচ্ছে। এরমধ্যেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিধাননগর আদালত। 

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?