চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

নিজস্ব প্রতিনিধি : কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijato Bandopadhyay) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ভোটের আগেই শ্রীজাত বন্দ্যোপাধ্যায়কে (Srijato Bandopadhyay) গ্রেফতার করার নির্দেশ। পুরনো একটি মামলায় গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের আগেই কবিকে গ্রেফতার করার নির্দেশ দেওয়ার এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ভোটবঙ্গে কবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার ঘটনা নজিরবিহীন। এই ঘটনার পরে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছে তৃণমূল। নিন্দায় সরব সাহিত্যিক মহল থেকে সাধারণ মানুষ।

জানা গিয়েছে, একটি কবিতা লেখাকে কেন্দ্র করে বিজেপি ও হিন্দু পরিষদের দায়ের করা পুরনো একটি মামলা হয়েছিল। সেই মামলাতেই সম্ভবত নজিরবিহীনভাবে শ্রীজাতর বিরুদ্ধে গ্রেফতারির এই নির্দেশ দেওয়া হয়েছে। তবে সঠিক তথ্য এখনও মেলেনি। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে তৎপর কমিশন। এই আবহে পুরোনো মামলায় কবি শ্রীজাতকে গ্রেফতারির নির্দেশ ভিন্ন মাত্রা দিয়েছে। ভোটের আগে গ্রেফতারি হলে, জামিন মিলবে কীভাবে, ভোটই বা দেবেন কীভাবে, এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, কীভাবে ব্যবস্থা নেওয়া হবে, তাই নিয়ে প্রশ্ন উঠছে। ভোট শুরুর আগে এই ধরনের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে সাহিত্যমহলে। 

২০২৬-র নির্বাচনে একের পর এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে কমিশন। তারমধ্য়ে রয়েছে, কারও বিরুদ্ধে কোনওরকম অভিযোগ থাকলে ওয়ারেন্ট ইস্যু করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই মতো শ্রীজাতকে (Srijato Bandopadhyay) গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তৃণমূল জানিয়েছে, বাংলায় কৃষ্টি সংস্কৃতির ওপর আঘাত করতে চায় বিজেপি৷ আর বিজেপির প্ররোচনায় পা দিয়েই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে শ্রীজাতর বিরুদ্ধে৷ সাহত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সাহিত্যমহল থেকে প্রশ্ন উঠছে, কীভাবে কবি সাহিত্যিকদের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে? 

Published by:

Share Link:

More Releted News:

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

তৃণমূল প্রার্থী-ভোট ম্যানেজারদের প্রয়োজনে আটকে রাখার নির্দেশ কমিশনের

ভোটের মুখে ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া নামের প্রথম তালিকা প্রকাশ করল কমিশন, কীভাবে দেখবেন?

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ