Breaking: করোনায় আক্রান্ত অরূপ বিশ্বাস, ভর্তি বেসরকারি হাসপাতালে

এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার দুপুরেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার করোনায় আক্রান্ত হলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। শনিবার দুপুরেই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপরই চিকিৎসকদের পরামর্শে তিনি পৌঁছে যান দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে। যেখানে করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের চিকিৎসা হয়েছে সম্প্রতি। সূত্রের খবর, অরূপ বিশ্বাসকে বিশেষ করোনা ওয়ার্ডে ভর্তি করানো হয়েছে। তবে বিদ্যুৎমন্ত্রীর মৃদু উপসর্গ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, অরূপ বিশ্বাসের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল। তাঁর ককটেল থেরাপি চলছে। মূলত মৃদু উপসর্গ থাকা আক্রান্তদের এই চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকরা মন্ত্রীর শারীরিক অবস্থার উপর সর্বক্ষণ নজর রাখছেন।

প্রসঙ্গত, কলকাতা পুরসভার মেয়র ও মেয়র পারিষদদের শপথ গ্রহনের অনুষ্ঠানে হাজির ছিলেন অরূপ বিশ্বাস। ওই অনুষ্ঠানের পরই করোনা আক্রান্ত হয়েছিলেন ৪ নম্বর বরো চেয়ারম্যান সাধনা বসু এবং মেয়র পারিষদ স্বপন সমাদ্দার। করোনা আক্রান্ত হয়েছেন বিধায়ক তাপস রায়ও। এবার আক্রান্ত হলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। বিশেষজ্ঞদের ধারণা ওই অনুষ্ঠানের পরই হয়তো করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। তবে আপাতত চিকিৎসা শুরু হয়ে গিয়েছে বিদ্যুৎমন্ত্রীর। চিকিৎসকদের আশা আগামী ৪-৫ দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী