ঋতব্রতকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেতা করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন শোভনদেব চট্টোপাধ্যায়। আগামী বৃহস্পতিবার (১১ জুন) বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে মামলার শুনানি হবে।

শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করার অনুরোধ জানিয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুকে চিঠি দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও চিঠিতে তাদের সই জাল করা হয়েছে বলে অধ্যক্ষকে পাল্টা নালিশ জানান ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। আর সাংবাদিকদের সেই ‘গোপন’ কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী। এর পরেই ‘শত্রু শিবিরের’ সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগে ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দু’দিনের মধ্যেই ঋতব্রতকে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে বিধানসভার স্পিকারকে চিঠি পাঠান তৃণমূলের ৫৮ বিদ্রোহী বিধায়ক। ওই চিঠি পাওয়ার পরেই বিদ্রোহী তৃণমূল বিধায়কদের জন্য বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষ খুলে দেন অধ্যক্ষ। পাশাপাশি ঋতব্রতকে বিরোধী দলনেতার পদও দেওয়া হয়।

একজন বহিষ্কৃত বিধায়ককে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচনের প্রক্রিয়ায় সাংবিধানিক বৈধতা লঙ্ঘনের অভিযোগ তুলে সোমবার (৮ জুন) কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর আইনজীবী বলেন, ‘বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে অধ্যক্ষের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। আগামী ১৮ জুন থেকে বিধানসভার অধিবেশন শুরু হবে। তার আগে মামলাটির দ্রুত শুনানি করা হোক। বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়ের করার অনুমতি দেন। তিনি জানান, আগামী ১১ জুন এই মামলার শুনানি হবে। অন্য পক্ষকে নোটিশ জারি করারও নির্দেশ দেন।

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ