মানবিক কলকাতা: মাতৃহারা সদ্যজাত যমজকে স্তন্যদানে রাজি ৫০ জন ‘মা’

মাতৃদুগ্ধের অভাবে তাঁর দুই সদ্যজাত সন্তান আদৌ কতটা সুস্থ থাকবে সেটা নিয়েই চিন্তিত ছিলেন তিনি। তখনই তিনি সোশ্য়াল মিডিয়ায় সাহায্য় চেয়ে আবেদন করেন

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কলকাতাতে কারও চেনাজানা ব্রেস্ট মিল্ক ডোনার থাকলে একটু জানান। বাচ্চাগুলোর অবস্থা খুব একটা ভাল নয়।’ এরকমই এক মন খারাপ করা পোস্ট ফেসবুকে শেয়ার করেছিলেন অমর্ত্য সিনহা। এই ছোট্ট একটা আর্জিই নাড়িয়ে দিল শহর কলকাতাকে। দুটি সদ্যজাত শিশুর জন্য বুকের দুধ দিতে মুহুর্তে রাজী হয়ে গেলেন প্রায় ৫০ জনের বেশি মহিলা।

তাঁর সদ্য়জাত দুই যমজ সন্তানের মা অঙ্কিতা মিশ্রর জীবনদীপ নিভে গিয়েছে তাঁদের জন্মের কয়েকঘণ্টার মধ্যেই। ফলে নিতান্ত বাধ্য হয়েই সোশ্য়াল মিডিয়ায় কাতর আবেদন করেছিলেন এররত্তি দুই যমজ ভাইয়ের বাবা অমর্ত্য সিনহা। তাঁর দুটি শিশুই প্রিম্যাচিওর। কিন্তু আপাতত সুস্থ। তবে তাঁদের অবশ্যই মাতৃদুগ্ধ প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় এই আবেদন আসার পর মুখ ঘুরিয়ে নেয়নি শহর কলকাতা। কল্লোলিনী ফের দেখিয়ে দিল কতটা আবেগ বুকে নিয়ে বাঁচে শহর কলকাতা। কয়েক ঘণ্টায় পঞ্চাশজনেরও বেশি ‘মা’ জানিয়ে দিলেন, তাঁরা রাজি ওই দুই অসহায় শিশুদের স্তন্যপান (Breastfeed) করাতে।

ঘটনাটি গত সোমবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার কলকাতার এসএসকেএম হাসপাতালের প্রসূতি বিভাগে যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ঢাকুরিয়ার বাসিন্দা অঙ্কিতা। শিশু দুটি প্রিম্যাচিওর ছিল। মায়ের রক্তচাপ বৃদ্ধির জেরেই সিজার করতে হয় বলে চিকিৎসকদের বক্তব্য ছিল। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু কয়েকঘণ্টা পরই দ্রুত পটভূমি পরিবর্তন হয়। সোমবার দুপুরে আচমকাই অবস্থার অবনতি হয় অঙ্কিতার। এবং বিকেলের মধ্যেই সব শেষ। সদ্যজাত দুই শিশু মায়ের স্পর্ষ ঠিকঠাকভাবে পাওয়ার আগেই চিরতরে হারিয়ে যায় তাঁদের মা। ফুসফুসের রক্তনালির মধ্যে রক্ত জমাট বাঁধে যাওয়ায় (পালমোনারি এম্বোলিজম) তাঁর মৃত্যু হয় বলে জানায় চিকিৎসকরা।

বৃহস্পতিবার বিকেলে দুই সন্তানকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে এসেছেন ঢাকুরিয়ার বাসিন্দা অমর্ত্য সিংহ। কিন্তু মাতৃদুগ্ধের অভাবে তাঁর দুই সদ্যজাত সন্তান আদৌ কতটা সুস্থ থাকবে সেটা নিয়েই চিন্তিত ছিলেন তিনি। তখনই তিনি সোশ্য়াল মিডিয়ায় সাহায্য় চেয়ে আবেদন করেন। কারণ চিকিৎসকরাও বলে দিয়েছিলেন, এখন আপাতত কাজ চালাতে বেবি ফুড (Baby Food) দেওয়া হচ্ছে। তবে আগামী দিনে যদি সেই দুধের ব্যবস্থা করা যায়, তা হলে সব থেকে ভাল হবে। তাই তিনি কাতর আর্জি জানান সোশ্য়াল মিডিয়ায়। তবে তাঁর আর্জির পর যে এতটা সাড়া পড়বে সেটা তিনি নিজেও ভাবতে পারেননি।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক