এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা, ধৃত যুবক

ঋণ না পেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএম মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা এক যুবকের। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঋণ না পেয়ে সংশ্লিষ্ট ব্যাঙ্কের এটিএম মেশিন ভেঙে টাকা লুঠের চেষ্টা এক যুবকের। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে খোদ মহানগরে। জানা গিয়েছে ওই যুবক মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিটের বৈঠকখানা রোডের বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক আলিপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে লুঠের চেষ্টা করেন। তার নাম গণেশ ডোম। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে আলিপুর চিড়িয়াখানার উল্টোদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমের সামনে হাজির হয় এক যুবক। সেইসময় ফুটপাথের দোকানে রান্না চলছিল। অভিযোগ, জ্বলন্ত উনুন থেকে শিক খুলে নিয়ে এটিএম ভাঙার চেষ্টা করে ওই যুবক। এমন দৃশ্য দেখে আলিপুর থানায় খবর দেন  স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে এটিএমের ভিতরে এক ব্যক্তি রয়েছে। এটিএমের সিসিটিভি ক্যামেরাতে এটিএমের স্লিপ দিয়ে আটকানো রয়েছে। একইসঙ্গে দেখা যায় এটিএমে নীচের অংশ ভাঙা। এটিএম মেশিনে সেই সময় একটি কার্ড লাগানো অবস্থায় ছিল। একটি লোহার রডও উদ্ধার হয় এটিএমের ওপর থেকে। এরপর পুলিশ ওই যুবককে আটক করে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর এরপরই উঠে আসে অবাক করা তথ্য। পুলিশকে ধৃত যুবক জানান, ব্যবসা করার জন্য ঋণের আবেদন করেছিলেন ব্যাঙ্কের কাছে। কিন্তু তাঁর আবেদন বারবার নাকচ করে দেয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ।আর এরপরই রাগে ওই ব্যাঙ্কের এটিএম ভেঙে টাকা লুঠ করার চেষ্টা করেন তিনি। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৭-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ