কালীপুজোর সকালে সল্টলেকে গুলি, প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের উপর হামলা

Share:

নিজস্ব প্রতিনিধি : কালীপুজোর সকালে শহরে গুলি। সল্টলেকে প্রাক্তন কাউন্সিলর নির্মল দত্তকে গুলি করে খুনের চেষ্টা দুষ্কৃতীদের। সল্টলেক সেক্টর ৩৮ নম্বর ওয়ার্ডের  প্রাক্তন কাউন্সিলর তিনি। বন্দুক থেকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। বন্দুক ধরা নিয়ে ধস্তাধস্তি হয়। বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করার অভিযোগ উঠেছে। আহতকে বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসা করা হয়।

জানা গিয়েছে, বিধাননগর ৩৮ নম্বর ওয়ার্ডের অফিসের সামনে সোমবার সকালে  প্রাক্তন তৃণমূল কাউন্সিলার এবং বিধাননগর INTUC প্রেসিডেন্ট নির্মল দত্তকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বন্দুক থেকে গুলি বের না হওয়ায় রক্ষা পান প্রাক্তন কাউন্সিলর। এরপর দুষ্কৃতীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। সেই সময় বন্দুকের বাট দিয়ে মাথায় আঘাত করা হয়। মাথায় আঘাত করার পরেই পালিয়ে যায় দুষ্কৃতী। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কে বা কারা এই হামলার পিছনে রয়েছে তা জানার চেষ্টা চলছে। জানা গিয়েছে, সোমবার সকালে ওয়ার্ড অফিস খুলতে গিয়েছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলার এবং বিধাননগর INTUC প্রেসিডেন্ট নির্মল দত্ত। সেই সময় আচমকাই পিছন থেকে হামলা চালায় এক ব্যক্তি। একজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় গুলি চালানোর চেষ্টা করে বলে অভিযোগ করেছে আক্রান্ত কাউন্সিলর। কিন্তু গুলি বের না হওয়ায় মারধর করা হয়। বিধাননগর মহকুমা হাসপাতালে তাঁক চিকিৎসা চলছে। ঘটনার তদন্তে নেমেছে দক্ষিণ বিধাননগর থানার পুলিশ।

যে ব্য়ক্তি এই হামলা চালিয়েছে, তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার পিছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত আক্রোশ রয়েছে তা জানার চেষ্টা চলছে। অভিযুক্তের কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা চলছে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি