তিক্ততা অতীত, বিরোধী বিকাশের হয়ে সওয়াল কল্যাণের

Share:

নিজস্ব প্রতিনিধি:   সত্যি রাজনীতিতে বোধহয় সবটাই সম্ভব। আজ যে শত্রু কালই সে আবার বন্ধু। সেই ছবি ফের একবার ধরা পড়ল বঙ্গ রাজনীতিতে। তাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা, আদালতে একাধিক মামলায় একে অপরের বিরুদ্ধে লড়েছেন। কিন্তু প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলার ঘটনায় এবার তাঁর পাশে দাঁড়িয়ে সরব হলেন মমতাপন্থী তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কলকাতা হাই কোর্টে আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। 

বৃহস্পতিবার ভোরে পূর্ব যাদবপুরের মুখ ঢাকা এক ব্যক্তি বাইকে করে এসে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়ির জানলা লক্ষ্য করে পরপর কাচের মদের বোতল ছোড়েন। এতে জানলার কাচ ভেঙে যায়। হামলার সময় অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনার সময় বাড়িতে থাকা এক পরিচারিকা অল্পের জন্য রক্ষা পান। সিসিটিভি ফুটেজেও হামলার ছবি ধরা পড়েছে।  চাঞ্চল্যকর এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। সেই সঙ্গেই দ্রুত পদক্ষেপ  নেওয়ার আর্জিও জানিয়েছেন। এই ঘটনা নিয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমরা যারা রাজ্যের বিরোধিতা করছি, তারা ভয়ঙ্কর অবস্থায় আছি। সিজ ওয়ার্ক (কর্মবিরতি) করতে চাই।’ হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, ‘আপনারা সিজ ওয়ার্ক করলে আমি শেষ পর্যন্ত বাধা দেব। আমরা সারাজীবন আইনজীবী, আজও নিজেকে তাই মনে করি। বিশ্বাস রাখুন।” প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, ‘সঠিক তদন্ত করা উচিৎ।’  

আরও পড়ুন: ‘সাহেব আমি বেঁচে আছি’, সরকারি ভাতার খোঁজে দফতরে দফতরে ঘুরছেন বৃদ্ধা

বৃহস্পতিবার বাড়িতে হামলার ঘটনা নিয়ে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যে বলেন, ‘আমি পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছি। কমিশনার অব পুলিশের কাছে রিভলবারের লাইসেন্স চাইব। আমার কাছে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার থাকবে, আশপাশে যাঁদের দেখব তাঁরা যেন প্রস্তুত থাকে।’

 

তপসিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন ভবন সিল করল পুলিশ

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

২৩ দিনেই বাজিমাত! বক্স অফিসে তৃতীয় স্থানে রণবীর অভিনীত ‘রামায়ণ’

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির