ভোর থেকে লাইনে দাঁড়িয়েও অমিল গ্যাস, সমস্যায় অটো চালকরা

Share:

নিজস্ব প্রতিনিধি : LPG-র দামবৃদ্ধির জেরে বিপাকে পড়েছেন অটোচালকরা। বুধবারের পরে বৃহস্পতিবারেও তারাতলা গ্যাস স্টেশনে দেখা গিয়েছে লম্বা লাইন। পরিস্থিতি দিনে দিনে আরও খারাপ হচ্ছে। ভোর ৪টে থেকে লাইন দিচ্ছেন অটো চালকরা। কিন্তু গ্যাস না থাকায় নাজেহাল হতে হচ্ছে তাঁদের। পরিষেবা দিতে পারছেন না তাঁরা।

জানা গিয়েছে, গার্ডেনরিচ, মেটিয়াব্রুজ, মহেশতলা,বজবজ, বেহালা, ঠাকুরপুকুরের অটো চালকদের এলপিজি রিফিলিং এ অন্যতম ভরসা এই তারাতলা গ্যাস স্টেশন। কিন্তু সকাল ৪টে থকে লাইন দিয়েও মেলেনি গ্যাস। সকাল ১০টার পর গ্যাসের গাড়ি আসার কথা। তারপর রিফিলিং করা যেতে পারে গ্যাস। সকাল থেকেই একের পর এক অটো লাইনে দাঁড়িয়ে রয়েছে। পাশাপাশি দাম বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ অটো চালকদের। কিন্তু যাত্রীদের থেকে ভাড়া বাড়াতে পারছেন না তাঁরা। এতেই ফাঁপড়ে পড়েছেন অটো চালকরা।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্যাস সংগ্রহের সমস্যা, অন্যদিকে হঠাৎ দাম বেড়ে যাওয়ায় অটোচালকদের আর্থিক চাপ আরও বেড়েছে। আন্তর্জাতিক পরিস্থিতিরও প্রভাব পড়েছে এই সংকটে। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে উত্তেজনার জেরে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গ্যাসের দাম বাড়ার প্রভাব পড়তে শুরু করেছে অটো পরিষেবাতেও। সরকারিভাবে ভাড়া বাড়ানোর ঘোষণা না থাকলেও বহু রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে।

অনেক অটোচালকই বলছেন, গ্যাসের দাম বৃদ্ধি এবং পাম্পে পর্যাপ্ত গ্যাস না পাওয়ার কারণে বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। সেই বাড়তি খরচ সামলাতেই যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি তাদের। এর ফলে নিত্যযাত্রীদেরও সমস্যায় পড়তে হচ্ছে।

জেলবন্দি স্বামীর হয়ে ভোট চাইতে আসরে নামলনে নন্দীগ্রামের প্রার্থীর স্ত্রী

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে অবাক কাণ্ড

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’