জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইরান-আমেরিকার যুদ্ধের প্রভাব পড়েছে ভারতেও। কয়েক মাস আগে অটো এলপিজির দাম বাড়ছিল লাগামছাড়া গতিতে। জ্বালানির বাড়তি খরচের কারণ দেখিয়ে কলকাতার একাধিক অটো রুটে ভাড়া ২ থেকে ৫ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে অগস্ট মাসের শুরুতেই পরিস্থিতির বড় পরিবর্তন হয়েছে। অটো এলপিজির দাম এক ধাক্কায় নেমে এসেছে লিটার প্রতি ৬৬ টাকা ৭৫ পয়সায়। যে দাম পৌঁছেছিল প্রায় ৯০ টাকার কাছাকাছি। এতটা দাম কমার পর থেকেই শহরজুড়ে প্রশ্ন উঠছে এবার কি কমবে অটোভাড়া? যদি কমে কবে থেকে কমবে?

পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং ইরান-আমেরিকা সংঘাতের জেরে অটো এলপিজির দাম বাড়তে বাড়তে প্রায় ৯০ টাকার কাছাকাছি পৌঁছে গিয়েছিল। পরে কিছুটা কমলেও দীর্ঘদিন ধরে দাম ছিল ৮০ টাকার উপরে। সেই সময় উত্তর ও দক্ষিণ কলকাতার বহু অটো রুটে ভাড়া বৃদ্ধি করা হয়। টালিগঞ্জ-রানিকুঠি, টালিগঞ্জ-বেহালা, উল্টোডাঙা-শোভাবাজার, উল্টোডাঙা-আহিরীটোলা, ফুলবাগান-করুণাময়ী, জোড়াবাগান-সহ একাধিক রুটে যাত্রীদের অতিরিক্ত ভাড়া গুনতে হয়েছে। যদিও সব রুট একই সিদ্ধান্ত নেয়নি। উল্টোডাঙা-বাগুইআটি এবং প্রিন্স আনোয়ার শাহ-যাদবপুর রুটে ভাড়া না বাড়িয়ে চালকরা নিজেদের আয়ের সঙ্গে সমঝোতা করেছিলেন।

এখন জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় যাত্রীদের একাংশের দাবি, যে যুক্তিতে ভাড়া বাড়ানো হয়েছিল, সেই একই যুক্তিতে এবার ভাড়াও কমানো উচিত। নিয়মিত যাতায়াতকারী অনেকেরই অভিযোগ, অতিরিক্ত ভাড়ার চাপ এখনও বহন করতে হচ্ছে, অথচ জ্বালানির খরচ অনেকটাই কমেছে। প্রতি মাসের ১ তারিকে নতুন দাম কার্যকর হয়। সেই মতোই অগস্টে কমেছে দাম। অটো এলপিজির নতুন দাম কার্যকর হওয়ার পর এখন নজর অটো ইউনিয়নগুলির সিদ্ধান্তের দিকে। ভাড়া কমানোর বিষয়ে তারা কী পদক্ষেপ নেয়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন হাজার হাজার নিত্যযাত্রী।

‘হারলেই ইভিএম কারচুপি, জিতলেই সব ঠিক?’ প্রশান্ত কিশোরের জয় প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

কলেজের তরুণীরাই টার্গেট! হামিমের শাগরেদ আদিত্যকে নিয়ে বিস্ফোরক দাবি STF-র

কারখানার আগুন নেভাতে গিয়ে পাঁচিল ধসে মৃত ২ দমকল কর্মী, আহত একাধিক

NDA-এর বৈঠকে যোগ দিলেন NCPI সাংসদ সুদীপ-কাকলিরা

আপেল অ্যাপ স্টোর থেকে উধাও টেলিগ্রাম!

দক্ষিণ কলকাতায় জন্মদিনের পার্টিতে ডেকে তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

উত্তরে রেড অ্যালার্ট! সঙ্গে রাখুন ছাতা, আজও ভারী বৃষ্টিত ভিজবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ?

পুজোয় বিদেশ ভ্রমণের প্ল্যান? ৫০ হাজারের কম খরচে ঘুরে আসুন এই ৬ দেশে

‘চুক্তি অথবা সম্পূর্ণ আত্মসমর্পণ’, ইরানের সামনে দুটি পথ খোলা রেখে চরম হুঁশিয়ারি ট্রাম্পের

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

জ্বালানির দাম কমলেও‌ অটোয় ভাড়া না‌ কমায়‌ ক্ষুব্ধ নিত্যযাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?