ফের বাড়ল অটো এলপিজির দাম, এক রাতেই ১২.২৮ টাকা বৃদ্ধি, চাপে অটোচালকরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অটো এলপিজির দামে ফের বড়সড় বৃদ্ধি। এক রাতের মধ্যেই লিটার প্রতি ১২ টাকা ২৮ পয়সা বেড়ে গিয়েছে অটোচালিত যানবাহনের ব্যবহৃত এলপিজি গ্যাসের দাম। আগে যেখানে প্রতি লিটার গ্যাসের দাম ছিল ৭০ টাকা ৬৮ পয়সা, সেখানে নতুন দামে তা বেড়ে দাঁড়িয়েছে ৮২ টাকা ৯৬ পয়সা। গ্যাসের ঘাটতির মধ্যেই বারবার দাম বৃদ্ধিতে চাপে পড়েছেন অটোচালকেরা।

এ নিয়ে চলতি বছরে অটো এলপিজির দাম চতুর্থবার বৃদ্ধি পেল। মার্চ মাসেই তিন দফায় দাম বাড়ানো হয়েছিল। তার মধ্যেই এপ্রিলের শুরুতেই আবারও বড় ধাক্কা এল। গত সপ্তাহেই অটো এলপিজির দাম লিটার প্রতি ৮ টাকা বাড়ানো হয়েছিল, ফলে দাম দাঁড়িয়েছিল ৭০.৬৮ টাকা। তার আগে মার্চের প্রথম সপ্তাহেও ৫ টাকা দাম বৃদ্ধি করা হয়।

অটোচালকদের অভিযোগ, একের পর এক দাম বাড়ার ফলে তাঁদের পেশা চালিয়ে যাওয়াই কঠিন হয়ে পড়ছে। কারণ জ্বালানির দাম বাড়লেও সব সময় যাত্রীভাড়া বাড়ানো সম্ভব হয় না। এতে আয় ও খরচের ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে বলে দাবি তাদের। বিশ্ব পরিস্থিতির প্রভাবও পড়েছে জ্বালানির বাজারে। আন্তর্জাতিক স্তরে উত্তেজনা, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের প্রভাব পড়েছে জ্বালানি সরবরাহে। তার জেরে বিশ্বজুড়েই জ্বালানির ঘাটতি ও মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দিয়েছে। সেই প্রভাব পড়েছে দেশীয় বাজারেও।

আরও পড়ুনঃ ভোটের মুখে ফের ‘অ্যাকশনে’ ইডি, সাতসকালে বালিগঞ্জে চলল তল্লাশি !

পরিস্থিতির জেরে এলপিজির ঘাটতির পাশাপাশি তেলের দাম বাড়ায় অর্থনীতিতেও চাপ বাড়ছে। এই অবস্থায় অটোচালকদের একাংশ ইতিমধ্যেই ভাড়া বৃদ্ধির দাবি তুলতে শুরু করেছেন। তাদের মতে, জ্বালানির লাগামছাড়া দামের মধ্যে বর্তমান ভাড়ায় পরিষেবা চালানো ক্রমেই কঠিন হয়ে উঠছে।

‘বিরোধীরা বুথ পাহারা দিন, মুড়ি-চানাচুর খাওয়াবো,’ বললেন শুভেন্দু অধিকারী

গঙ্গাতে বাঁধ কেটে মেরামতি, বাতিল মালদহগামী একাধিক ট্রেন

মেলেনি স্ট্রেচার, পঙ্গু ভাইকে কাঁধে চাপিয়ে হাসপাতালের ওয়ার্ডে অসহায় দিদি, রইল ভিডিয়ো

বেঙ্গালুরুতে যানজটে আটকে এ আর রহমান, ধৈর্য না হারিয়ে ভক্তদের সঙ্গে সেলফি তুললেন সুরকার

ঘাঘরার পর এবার ঝাড়গ্রামের কাশিয়া, স্নান করতে নেমে পুকুরে ডুবে মৃত্যু ২ যুবকের

১৮ বছরেই গুরুদায়িত্ব, দিল্লির অধিনায়ক হলেন শেহবাগ পুত্র আর্যবীর

ফের SRFTI, হিন্দু জাগরণ মঞ্চের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড

জলখাবারে পরিজনদের চমকে দিতে চান? বানিয়ে ফেলুন পনির জিলিপি

হিন্দুদের মসিহা হতে চান, নয়া রাজনৈতিক দল গড়লেন ‘মোদি ভক্ত ‘ সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা

পুজোর মুখে জোর ধাক্কা, রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম এক লাফে বাড়ল ২৫২ টাকা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে