মুখ্যমন্ত্রীর হাত থেকে পাবেন আবাসের টাকা, আনন্দে রাতের ঘুম উড়েছে দুই কৃষকের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলার গরিব সাধারণ নিম্নবিত্ত মানুষকে ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করেছে কেন্দ্রীয় সরকার ।  আর এই সকল মানুষদের পাশে দাঁড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এই আবহে  এবার রাজ্য সরকারের আবাস যোজনার টাকা পেতে চলেছেন দুই প্রান্তিক কৃষক। সোমবার দুজনের হাতে বাড়ি তৈরি করার টাকা তুলে দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী ।

মাথাভাঙ্গার দুই বাসিন্দা হলেন  পতনেতশ্বর বর্মন ও গোবিন্দ রায়। তাদের বয়স ৫০ হলেও  নিজের বলতে র‍য়েছে কাঁচা দুটো করে ঘর। খুব কষ্ট করেই  পরিবারের সকলে মিলে একসঙ্গে তারা থাকেন। টানা তিন বছর আগে দু’জনরেই আবাস যোজনা প্রাপকের তালিকায় নাম উঠেছিল। কিন্তু শেষ পর্যন্ত হাতে পায়নি বাড়ি তৈরির টাকা । এবার রাজ্য সরকারের আবাস যোজনার ঘর পেতে চলেছেন দুই কৃষক।

১৬ ডিসেম্বর নবান্নে প্রতিটি জেলা থেকে দু’জন উপভোক্তার হাতে ১ লক্ষ ২০ হাজার টাকা করে ঘর তৈরির প্রথম কিস্তির চেক তুলে দেওয়া হবে। এই প্রসঙ্গে কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক জানিয়েছেন,’ ১৫ ডিসেম্বর মাথাভাঙ্গা থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে তাঁরা কলকাতায় যাবেন। সোমবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে চেক নিয়ে আবার দুই কৃষক কোচবিহারে ফিরবেন।‘  জানা গিয়েছে, এই প্রথম বার কলকাতায় আসবেন গোবিন্দ। সেই সঙ্গে একেবারে সামনে থেকে দেখবেন বাংলার মুখ্যমন্ত্রীকে।  স্বাভাবিকভাবেই তাতে বেশ আনন্দিত গোবিন্দ ।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে