করোনায় ভাইকেও রেয়াত নয়! বাবুনকে সতর্ক করলেন মমতা

করোনায় কাউকে রেয়াত নয়! সে নিজের বাড়ির লোক হলেও ছাড় পাবে না। নবান্নে সাংবাদিক সম্মেলনে এসে সেটাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনায় কাউকে রেয়াত নয়! সে নিজের বাড়ির লোক হলেও ছাড় পাবে না। নবান্নে সাংবাদিক সম্মেলনে এসে সেটাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে বেজায় ক্ষুদ্ধ দেখা যায় মমতাকে। প্রথমত মুখ্যমন্ত্রীর করোনা আক্রান্তের খবরে বিরক্তি প্রকাশ করে সংবাদমাধ্যমকে একহাত নেন মমতা। এরপরেই নিজের পরিবারের সদস্যকে কাঠগড়ায় তোলেন মমতা। নবান্নে মমতা জানিয়েছেন, তাঁর ভাই বাবুন ব্যানার্জীর স্ত্রী করোনায় আক্রান্ত। কিন্তু তাও বিভিন্ন দিকে ঘুরে বেড়াচ্ছে। তখনই আমি বাবুনকে বলি বাড়িতে থাকতে একদম বাইরে না বেরোতে।

মুখ্যমন্ত্রী এই বিষয়ে বলেছেন, ‘দেখুন চ্যারিটি বিগিন্স অ্যাট হোম। বাড়ি থেকেই শিক্ষাটা শুরু করা উচিত। বাবুনকে বলেছি বাড়িতেই থাকতে। এরকম অনেকে করছে। বউয়ের করোনা হয়েছে, তাও বাইরে ঘুরে বেড়াচ্ছে। এই বেপরোয়া মানসিকতার জন্য আরও অনেকে আক্রান্ত হচ্ছেন। তাই সবাইকেই বলছি সাবধানে থাকতে। আপনাদের অজান্তেই আরও অনেকে আক্রান্ত হতে পারে। তাই বাড়িতে থাকুন।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক থাকতে বলেছেন সবাইকে। তিনি এদিন বলেছেন, ‘প্রশাসন জোর করে মাস্ক পরাতে পারে না, নিজেদের দায়িত্ব নিতে হবে। সামান্য জ্বর হলেই ভয় পাবেন না, ভালোভাবে খাওয়া দাওয়া করুন। মাস্ক ব্যবহার করতেই হবে, ছেলেরা বাইরে বের হলে টুপি ও মেয়েরা কাপড় দিয়ে ঢাকুন। হ্যান্ড গ্লাভস না ব্যবহার করলে হ্যান্ড স্যানিটাইজার। করোনা হলে কেউ চেপে রাখবেন না।’

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস

ভারতীয় শিবিরে জোর ধাক্কা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বাসন্তীতে এসটিএফের অভিযানে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, আটক ২ তৃণমূল নেতা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

সই জাল কাণ্ড: শনি সকালে শোভনদেবের বাড়িতে সিআইডি, ষড়যন্ত্র বললেন প্রবীণ বিধায়ক

রান্নায় আনুন বদল, গরম ভাতের সঙ্গে পাতে রাখুন মাছের পুর ভরা করলা

পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্ক থেকে ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলে সহ চারজনের মর্মান্তিক মৃত্যু