গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভায় শিক্ষা বিল নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। আজ বৃহস্পতিবার অধিবেশনে পেশ করা হয় ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটিজ অ্যান্ড কলেজেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রেগুলেশন অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। এই বিলের মাধ্যমে রাজ্যে ‘এক রাজ্য, এক শিক্ষাব্যবস্থা’ নীতি কার্যকর করার কথা বলা হয়েছে। বিল নিয়ে বক্তব্য রাখতে গিয়ে এদিন সরাসরি ‘গেরুয়া’ প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গেরুয়া রঙের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের কথা। সেই প্রসঙ্গেই বিরোধীদের উদ্দেশে তাঁর কড়া বার্তা, ‘গেরুয়া’ শব্দ বা রঙকে অপমান করার আগে যেন বারবার ভেবে দেখা হয়।’

এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, গেরুয়া নিয়ে কোনও মন্তব্য করার আগে তার তাৎপর্য সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। তার বক্তব্য ঘিরেই বিধানসভায় তৈরি হয় রাজনৈতিক উত্তাপ। এদিকে, এদিনের মূল আলোচনার কেন্দ্রে ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রশাসন এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল। সরকারের দাবি, নতুন ব্যবস্থার মাধ্যমে রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে প্রশাসনিক কাঠামো ও নীতিতে আরও সমন্বয় আনা হবে। ‘এক রাজ্য, এক শিক্ষা ব্যবস্থা’ ভাবনাকে সামনে রেখেই এই সংশোধনী আনা হয়েছে। 

আরও পড়ুন: অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

তবে শিক্ষা ব্যবস্থার এই পরিবর্তনকে ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিলের বিভিন্ন দিক নিয়ে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে মতপার্থক্যও সামনে এসেছে। তারই মধ্যে ‘গেরুয়া’ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য নতুন করে বিধানসভার বিতর্ককে রাজনৈতিক রঙ দিয়েছে।

পুষ্টিজাত খাবারে কিলবিল করছে কৃমি পোকা, ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে ক্ষোভ উগড়ে দিলেন বিপাশা

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে

অভিষেকের গ্রেফতারির বিরুদ্ধে মামলায় হাইকোর্টকে দ্রুত শুনানির নির্দেশ শীর্ষ আদালতের

বাগেশ্বর বাবার ছবি পোড়ানোয় কড়া অ্যাকশন, অভিযুক্তদের গ্রেফতারের নির্দেশ শুভেন্দুর

রক্ষাকবচ খারিজ হতেই অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার আপ্ত সহায়ক সুমিত রায়

অভিষেকের পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট, গ্রেফতার হবেন?

বিদ্যুৎ বিল মেটানোর নামে প্রতারণা, ৯৯ হাজার টাকা খোয়ালেন রানাঘাটের বিজেপি নেতা

গরম ভাতে সেরা পদ! ঝটপট বানিয়ে নিন মুচমুচে ইলিশ মাছের বড়া

শুভেন্দুকে জেড প্লাস সুরক্ষা দেবে কেন্দ্র, কেন বাড়ল মুখ্যমন্ত্রীর নিরাপত্তা?

শর্তসাপেক্ষে শ্রীরামপুরে মিছিলের অনুমতি পেল কালীঘাটপন্থী তৃণমূল

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

গেরুয়া শব্দের অপমান করার আগে পাঁচ বার ভাববেন, কড়া বার্তা শুভেন্দুর

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিন, ভয়াবহ ভূমিধসে মৃত ১৬

ট্রেনের কামরা যেন বাড়ির ডাইনিং রুম! হাঁড়ি ভর্তি ভাত-চিকেন নিয়ে ভাইরাল মহিলা