আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশ সেজে শহরে কেপমারি, মহারাষ্ট্র থেকে ২জনকে গ্রেফতার বাগুইআটি থানার

নিজস্ব প্রতিনিধি : পুলিশ সেজে গয়না হাতানোই মূল লক্ষ্য। কলকাতা সহ শহরতলী সংলগ্ন এলাকাকে মূলত টার্গেট করেছে অপরাধীরা। পুলিশ সেজে কারো কাছে গেলে মানুষ সন্দেহ করবে না তাই এই পন্থাটাই বেছে নিয়েছিল অপরাধীরা। অবশেষে ঘটনার তদন্তে নেমে চক্রের খোঁজ পেয়েছে বিধাননগর কমিশনারেটের বাগুইআটি থানার পুলিশ। মহারাষ্ট্র থেকে ২জনকে গ্রেফতারও করা হয়েছে।

জানা গিয়েছে, কলকাতা সহ বাংলার একাধিক জায়গায় সোনার গয়না চুরির খবর মিলছিল। কিন্তু সব ক্ষেত্রেই একটা জিনিস ছিল কমন। তা হল পুলিশ। শহরের বয়স্ক লোকদের নিশানা করত তাঁরা। অভিযোগ আসলেও প্রথমদিকে কোনও কিছু বুঝতে পারছিলেন না পুলিশ আধিকারিকরা। অভিযুক্তদের ধরা যাচ্ছিল না। ইতিমধ্যে ৫০টি অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতরা কর্ণাটকের বিদর গ্যাং-র সদস্য। তারা কর্ণাটক থেকে বিমানে করে কলকাতায় এসে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে শহরের বিভিন্ন হোটেলে থাকত। একসঙ্গে ৪-৫টি কেপমারির ঘটনা ঘটিয়ে ফিরে যেত কর্নাটকে। বাইক ভাড়া করে পুলিশের পোশাকে টার্গেট করত বৃদ্ধ-বৃদ্ধাদের। নির্দিষ্ট জায়গায় কাউকে দেখে গয়নাকে নজর করত। তারপরে তারকাছে গিয়ে জানাত, ওই এলাকায় ছিনতাই হয়েছে, তাই গয়না পড়ে যাওয়া নিরাপদ নয়। এরপর তাঁদের বুঝিয়ে রঙিন প্যাকেটে সেগুলো ভরে, চোখের নিমেষে অন্য প্যাকেটের সঙ্গে সেটি বদলে দিত। এরপরেই প্যাকেট খুললেই পাওয়া যেত নুড়ি পাথর। একই কায়দায় একাধিক জায়গায় কেপমারির ঘটনা ঘটেছে।

কেপমারির সময় ঘটনাস্থলে ২জন থাকলেও, গাড়ি নিয়ে দূরে অপেক্ষা করত কয়েকজন। সিসিটিভি ক্যামেরা দেখে তদন্তে নেমে জানা গিয়েছে, বাইকগুলো ঝাড়খণ্ডের। সূত্রের খবর মহারাষ্ট্র থেকে ধৃত ২জনের কর্নাটকের বিদর এলাকার বাসিন্দা। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে অন্যদের খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

‘শ্রমিকরাই দেশের গর্ব ও সমাজের সম্পদ’, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ