গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্রুপ-ডি নিয়োেগ দুর্নীতি মামলায় চার্জশিটভুক্ত সকল অভিযুক্তকে জামিন দিল সিবিআইয়ের বিশেষ আদালত। বুধবার কলকাতার সিবিআইয়ের বিশেষ আদালতে মামলার শুনানি শেষে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) উপদেষ্টা এসপি সিনহা, প্রাক্তন এসএসসি চেয়ারম্যান কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট ২৪ জন অভিযুক্তের জামিন মঞ্জুর করা হয়।

সম্প্রতি এই মামলায় ২৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)। চার্জশিট গ্রহণের পর বুধবার আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির সময় সিবিআইয়ের পক্ষ থেকে অভিযুক্তদের জামিনের বিরোধিতা করা হয়। তদন্তের স্বার্থ, মামলার গুরুত্ব এবং বিচার প্রক্রিয়ায় সম্ভাব্য প্রভাবের বিষয়টি তুলে ধরে জামিন না-দেওয়ার আবেদন জানান তদন্তকারী সংস্থার আইনজীবী। অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীরা দাবি করেন, তদন্তের প্রয়োজনীয় অংশ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং চার্জশিট জমা পড়ায় তাঁদের মক্কেলদের আর হেফাজতে রাখার প্রয়োজন নেই। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর আদালত চার্জশিটভুক্ত প্রত্যেক অভিযুক্তকে শর্তসাপেক্ষে জামিন দেওয়ার নির্দেশ দেয়।

আরও পড়ুনঃ তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগে গত কয়েক বছরে ব্যাপক রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে গিয়েছেন চাকরিপ্রার্থীদের একাংশ। বিভিন্ন মামলায় একাধিক প্রভাবশালী নেতা, মন্ত্রী ও শিক্ষা প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে। গ্রুপ-ডি নিয়োেগ দুর্নীতি মামলাও সেই বহুল আলোচিত তদন্তগুলির অন্যতম। আদালতের এদিনের নির্দেশে চার্জশিটভুক্ত সকল অভিযুক্ত জামিন পেলেও মামলার বিচারপ্রক্রিয়া এবং অভিযোগের নিষ্পত্তি এখনও বাকি রয়েছে।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম