তৃণমূলের ভোটে ৬ সদস্য নিয়ে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  নদিয়া জেলা পরিষদের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা। নতুন সভাধিপতি হিসেবে নির্বাচিত হওয়ার পরই স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত ব্যবস্থার বার্তা দিলেন প্রণতি বিশ্বাস। দলীয় সদস্য ও বিরোধীদের সমর্থন নিয়ে গুরুত্বপূর্ণ এই জয়কে তিনি আখ্যা দিলেন সকলের সম্মিলিত সাফল্য হিসেবে।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিক সম্মেলনে প্রণতি বিশ্বাস বলেন, ‘এই বিজয় শুধু আমার একার নয়, এটি আমাদের সবার জয়।’ জেলা পরিষদ পরিচালনায় সমস্ত সদস্য এবং সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। তাঁর বক্তব্য, পঞ্চায়েত ও জেলা পরিষদে অনিয়মের যে অভিযোেগ অতীতে উঠেছে, তা দূর করে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠাই হবে তাঁর প্রধান লক্ষ্য।নির্বাচনে ‘বিবেক ভোটে’ সমর্থন পাওয়ার প্রসঙ্গেও মুখ খোলেন নবনির্বাচিত সভাধিপতি। তিনি জানান, প্রত্যেক সদস্যের ভোটাধিকারেই গণতন্ত্রের স্বচ্ছতা প্রকাশ পেয়েছে। আগামী দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলের শীর্ষ নেতৃত্ব, মুখ্যমন্ত্রী, রাজ্য ও জেলা নেতৃত্ব এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে।

আরও পড়ুনঃ ফুটপাত মানুষের, দখলদারি বরদাস্ত নয়! বারাসত KNC রোডে হকার উচ্ছেদে কড়া পদক্ষেপ

অন্যদিকে, নদিয়া জেলা পরিষদের এই রাজনৈতিক পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তাঁর দাবি, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং তৈরি হওয়া অনাস্থাই এই পরিবর্তনের অন্যতম কারণ। বিজেপি শুরু থেকেই স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসনের পক্ষে অবস্থান নিয়েছে বলেও জানান তিনি।জগন্নাথ সরকার বলেন, রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে নদিয়ার সার্বিক উন্নয়নই এখন প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ মন্ত্রকে সামনে রেখে নদিয়াকে হিংসামুক্ত ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাওয়ার বার্তা দেন তিনি।

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

হাড়হিম ঘটনা বেঙ্গালুরুতে, পাঁচতারা হোটেলের রুমে দুই শিশুকে খুন করে আত্মহত্যার চেষ্টা বাবার

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭

দাঁড়িয়ে খাবার খান? জানেন এই অভ্যাসই শরীরে ডেকে আনছে বিপদ

বর্ষায় ছাদবাগানে লাগাতে পারেন এই ৫ গাছ, মিলবে একাধিক উপকার

চোখের নিমিষে জলের তোড়ে ভেসে গেল আস্ত সেতু, ভয়ঙ্কর দৃশ্য বন্দি ক্যামেরায়

তৃণমূলের সমর্থনে রাজারহাট পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি হলেন বিজেপির রুমা মণ্ডল, জোর চর্চা 

একার হাতে বড় করেছিলেন চার সন্তানকে, মৃত্যুর পর কেউ হাজির হলেন না বাবাকে দেখতে

জোরালো ভূমিকম্পে তছনছ কলম্বিয়া, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৪

ঝাড়খণ্ডে আন্দোলনরত ছাত্রদের উপরে পুলিশের বলপ্রয়োগের নিন্দা রাহুল গান্ধির

‘রাজ্যে সরকারি উদ্যোগে রাখিবন্ধন উৎসব পালন হবে,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

সরকারি হাসপাতালে সন্ধ্যাতেও OPD! কম খরচে মিলবে চিকিৎসা

হালিশহরে মমতার গাড়িতে হামলা, ভাঙছে ঋতব্রতদের শিবির!

দিল্লিতে খুন করে নন্দীগ্রামে গা ঢাকা, অবশেষে গ্রেফতার কুখ্যাত গ্যাংস্টার’ ওয়াসিম