কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ, বৃহস্পতিবার ঈদ উৎসব পালন চলছে। এতদিন এই মসজিদ ছিল কলকাতা বিমানবন্দরের বাউন্ডারি ওয়ালের অন্দরে। এটিকে বলা হয় বাঁকরা মসজিদ। এবার সেটাকেই সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গের নয়া বিজেপি সরকার। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। কারণ এই মসজিদ রয়েছে রাজ্য সরকারের জমিতেই রয়েছে। দীর্ঘ ৮০ বছর ধরে এই মসজিদ এখানে রয়েছে। আর তার জেরে নানা অসুবিধা হয় বলে অভিযোগ উঠেছে।

কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ করা হচ্ছে। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রানওয়ের কাছেই অবস্থিত শতাব্দী প্রাচীন মসজিদ সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রশাসনের উচ্চপর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বকরি ইদ মিটে যাওয়ার পর সংশ্লিষ্ট সবপক্ষের সঙ্গে পুনরায় আলোচনা করে এই মসজিদ সরিয়ে দেওয়া হবে। কলকাতা বিমানবন্দরের নিরাপত্তা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনার জেলাশাসকের দফতরে রাজ্য প্রশাসন এবং মসজিদ কমিটির সদস্যদের মধ্যে একটি বৈঠক হয়েছিল। পরদিনই একটি বিশেষ দল ওই মসজিদ পরিদর্শন করতে যান।

ঐতিহাসিক ধর্মীয়স্থান বিমানবন্দরের ভিতরে থাকায় নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করেন যাঁরা এই বিষয়ে বিশেষজ্ঞ। বিশেষ করে বিমানবন্দরের একটি রানওয়ের কাছেই মসজিদ অবস্থিত হওয়ায় বিমানের টেক–অফ এবং অবতরণের ক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হয় বলে অভিযোগ তুলেছেন একাধিক পাইলটরা। বিমানবন্দর সূত্রে খবর, ৩০ বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ সরানোর বিষয়টি বারবার আলোচনায় উঠে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়ে বিজেপি সরকার গঠনের পর এই ইস্যুটি নতুন করে গতি পেয়েছে। বিজেপির পক্ষ থেকে বরাবরই ওই মসজিদ দাবি করা হয়ে আসছে। তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই দাবি তুলে আসছেন।

এবার তা বাস্তবায়িত হতে চলেছে। এই কঠিন সিদ্ধান্ত নিতে পারার জন্য সকলেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসা করছেন। উন্নয়নের উড়ানে আর থাকছে না বাধা। আর তার জেরে কলকাতা বিমানবন্দর প্রকৃতপক্ষে আন্তর্জাতিক হতে চলেছে। নিরাপদ বিমান চলাচলের ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে ওই মসজিদ। জরুরি পরিস্থিতিতে ওই সেকেন্ডারি রানওয়েকে ব্যবহারের ক্ষেত্রে প্রভাব ফেলছে বাঁকরা মসজিদ। মসজিদ কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা চাই না বিমানবন্দরের কোনও ক্ষতি হোক বা সুরক্ষায় বিঘ্ন ঘটুক। বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের বিমানবন্দরের বাইরে আরও বড় একটি মসজিদ তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে।’‌

ট্যাংরায় তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার রাশি রাশি ভোটার ও আধার কার্ড

তোলাবাজি, মারধর-সহ একাধিক অভিযোগ, পুলিশের জালে ‘পুষ্পা’ জাহাঙ্গির ঘনিষ্ঠ ইস্রাফিল

TRP-এর শীর্ষে জোড়া ধামাকা, মুখ পুড়ল ‘পরিণীতা’-র, বাজিমাত ‘বিদ্যা ব্যানার্জি’-র

ইশান আউট হতেই ক্যামেরায় ধরা পড়ল হায়দরাবাদের মালকিন কাব্যার অদ্ভুত প্রতিক্রিয়া, ভাইরাল ভিডিও

স্বাদে ও গন্ধে  দুর্দান্ত! ঘরেই বানান রেস্তরাঁ স্টাইল মশলাদার ফিশ কারি

সুইমিংপুলে নামতেই মর্মান্তিক পরিণতি স্কুল ছাত্রের, ব্যাপক চাঞ্চল্য আসানসোলে

২৯ বলে ৯৭ রান করে সমাজমাধ্যমে ৩ শব্দের বিশেষ বার্তা বৈভবের, কি লিখলেন?

বিজেপির মাস্টারস্ট্রোক! বদলে গেল চার রাজ্যের সভাপতি

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, জারি হল ‘কমলা’ সতর্কতা

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

মুচিপাড়ায় বিজেপি কর্মীকে মারধর, কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা

কলকাতা বিমানবন্দর থেকে সরানো হবে মসজিদ, বড় পদক্ষেপ রাজ্য সরকারের