গ্রামের রাস্তায় ভারী পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি, নবান্নে জানালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের গ্রামীণ এলাকায় নিত্যাবশ্যক পণ্য ছাড়া অন্য কোনও পণ্যবাহী ভারী যান চলবে না। আজ সোমবার (৯ ডিসেম্বর)নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট পণ্যবাহী ভারী যানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকেও নির্দেশ দিয়েছেন তিনি।

এদিন নবান্নে জনস্বাস্থ্য কারিগরি বিভাগ, সেচ, নগরোন্নয়ন, পূর্ত দফতর-সহ বেশ কয়েকটি দফতরের মন্ত্রী ও সচিবদের সঙ্গে বৈঠক করেন  মুখ্যমন্ত্রী। ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়েছিলেন বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপার। বৈঠকে বাড়ি-বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প জল জীবন মিশন ও পথশ্রী নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পথশ্রী প্রকল্পে রাজ্য সরকার নিজেদের অর্থে গ্রামীণ এলাকায় রাস্তা তৈরি করতে জানিয়ে তিনি বলেন, ‘গ্রামীণ এলাকায় রাস্তা তৈরির জন্য টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তা সত্বেও পথশ্রী প্রকল্পে ১০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা তৈরি হয়েছে। কিন্তু সেই রাস্তায় বড়-বড় ভারী গাড়ি ঢুকছে। ফলে রাস্তা ভাঙছে। বেহাল দশা হচ্ছে। এখন থেকে গ্রামীণ রাস্তায় বড় গাড়ি ঢুকবে না। শুধুমাত্র সার, মাছ ও দুধের গাড়িকে ছাড় দেওয়া হবে। তার পরেও যদি গ্রামীণ রাস্তায় ভারী গাড়ি ঢোকে, তাহলে পুলিশের মাইনে কাটা যাবে। কোনও রাজনৈতিক নেতার গাড়ি হলেও ছাড়া হবে না।’

শুধু বড় গাড়ির জন্য নয়, অনেক ক্ষেত্রে জলের পাইপ বসানোর সময়ও রাস্তা ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি টেলিকম সংস্থাগুলোর কেবল বসাতে গিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হচ্ছে। ফলে নতুন তৈরি রাস্তা ভেঙে যাচ্ছে। ওই সমস্যার সুরাহায় মুখ্যমন্ত্রী এদিন দাওয়াই দিয়েছেন, ‘কোনও বিভাগের কাজের জন্য রাস্তা ভাঙা হলে তা সারিয়ে দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগের। এখন থেকে তা হবে না। যে দফতর বা সংস্থা দায়িত্ব পালন করা হবে না, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

 

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা