এই মুহূর্তে

কারা কারা পেলেন বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান? দেখে নিন এক নজরে

নিজস্ব প্রতিনিধি: সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একঝাঁক প্রথিতযশা ব্যক্তিত্বের হাতে বঙ্গভূষণ ও বঙ্গবিভূষন পুরস্কার তুলে দেওয়া হল কলকাতার নজরুল মঞ্চে। সোমবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলা চলচ্চিত্রে অবদানের জন্য ‘বঙ্গভূষণ’ সম্মান দেওয়া হল অভিনেতা দেবকে(Dev)। এবছর বঙ্গভূষণ সম্মান দেওয়া হল ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। এর আগে গত বছর মহানায়িকা সম্মান পেয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি এ বছর মহানায়ক সম্মান পেলেন সোহম চক্রবর্তী। বাংলা চলচ্চিত্রকে সার্বিকভাবে সমৃদ্ধ করার জন্যই তাঁদের এই পুরস্কার প্রদান করা হয়। তবলাবাদক অনিন্দ্য চট্টোপাধ্যায়কে এদিন বঙ্গবিভূষণ সম্মান প্রদান করে রাজ্য সরকার। এর আগে পদ্মশ্রী ত্যাগ করেছিলেন তিনি। এছাড়াও বঙ্গবিভূষণ সম্মান দেওয়া হয় কুমার শানু(Kumar Sanu), অভিজিৎ ভট্টাচার্য,দেবশঙ্কর হালদার, দেবজ্যোতি বোস। বঙ্গভূষণ সম্মান দেওয়া হয় দেব, ইন্দ্রানী হালদার, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, জিৎ গঙ্গোপাধ্যায়, কৌশিকী চক্রবর্তী, জুন মালিয়া, শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, লীনা গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, জিৎ গঙ্গোপাধ্যায়।  মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান ফুটবল ক্লাবকে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য বঙ্গবিভূষণ পুরস্কার দেওয়া হয়। সাহিত্যিক আবুল বাশার ও বিজ্ঞানী বিকাশ সিংহ পেয়েছেন সম্মান।

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রানী হালদারের দীর্ঘদিনের অভিনয় যাত্রা প্রসঙ্গে কথা বলেন। অভিনেতা সোহমের কথাও বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র ২ বছর বয়স থেকে অভিনয় করছেন সোহম চক্রবর্তী, তাঁকে জাত অভিনেতা বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি জিৎ, কৌশিকী ও ইমনের গানের ও শ্রীজাতর লেখার প্রশংসা করেন তিনি। কুমার শানু এদিন পুরস্কার পেয়ে বলেন,’এই প্রথম কেউ বাংলা থেকে পুরস্কার দিল। দিদি কাছে কাছে টেনে রাখেন তাই দূরে গিয়েও কাছে চলে আসি’। এদিন ছিল মহানায়ক উত্তম কুমারের স্মরণে এক অনুষ্ঠানও। মহানয়ককে সম্মান জানিয়ে একটি বিশেষ গানের অনুষ্ঠান আয়োজিত হয় এদিন।

Published by:

Share Link:

More Releted News:

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

ম্যান্ডারিন ভাষায় প্রচার তৃণমূল কংগ্রেসের, চিনা ভোট টানতেই অভিনব পদক্ষেপ

অভিষেক–রুজিরার গাড়িতে তল্লাশির নির্দেশ!‌ নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ তৃণমূলের

বিজেপির আসন সংখ্যা নিয়ে দোটানায় গেরুয়া শিবির, পদ্ম দিঘিতে প্রশ্নবাণে গুঞ্জন চরমে

নববর্ষের সকালে মাছ নিয়ে গড়িয়ায় প্রচার অরূপ বিশ্বাসের, বিঁধলেন বিজেপিকে

নববর্ষে কীর্তনের তালে দিলীপের তুমুল নাচ, মনীষীদের ছবি হাতে মিছিল শুভেন্দুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ