গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গে পালাবদল হয়েছে। আর তারপরই বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশ। আজ, মঙ্গলবার গর্গকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল। কারণ বিধানসভা নির্বাচন যখন চলছিল তখন ইভিএম নিয়ে ভুয়ো তথ্য ছড়িয়েছিলেন গর্গ বলে অভিযোগ। আর এই অভিযোগেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। ইভিএম–এ কারচুপি করে ভোটে জিততে পারে একটি রাজনৈতিক দল বলে প্রচার করেছিলেন গর্গ। আর এই গ্রেফতার করা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে শহরে।

বাংলা পক্ষের নেতা গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানার পুলিশ। নির্বাচন কমিশন গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইভিএম সংক্রান্ত বিষয়ে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছিল। যার ভিত্তিতে এই গ্রেফতার করা হয়েছে। সাইবার পুলিশের একটি দল তাঁকে গ্রেফতার করেছে। আর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তাঁর এই মন্তব্যগুলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এবং নির্বাচন কমিশন কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। ২০২০ সালেও অহোম সম্প্রদায়ের স্বর্গদেও সুকাফাকে নিয়ে মন্তব্যের জেরে গর্গের বিরুদ্ধে অসম পুলিশ গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

পুলিশ সূত্রে খবর, এবারের নির্বাচনে ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে নানা মন্তব্য করেছিলেন গর্গ। তাঁর সেই সব মন্তব্যকে ঘিরেই আপত্তি জানায় নির্বাচন কমিশন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। সেখানে অভিযোগ ছিল, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে এবং নির্বাচন প্রক্রিয়ায় অনাস্থা তৈরি করতেই সুপরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছেন গর্গ। সেই অভিযোগের ভিত্তিতেই এদিন তদন্তকারীরা তাঁকে গ্রেফতার করেন।

গর্গ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট এবং মন্তব্য। ইভিএম বিকল নিয়ে প্রশ্ন তুলে গর্গ দাবি করেছিলেন, ‘‌রাতে দেখেশুনে সিল করে রাখার পরও, ভোটগণনার সময় ইভিএম খারাপ হচ্ছে কেন? বেলার দিকে নির্বাচন কমিশনের কিছু গোপন পরিকল্পনা রয়েছে।’‌ গর্গ চট্টোপাধ্যায়কে আজ রাতটুকু লালবাজারের লক–আপেই কাটাতে হবে। পুলিশ সূত্রে খবর, রাত পোহালেই বুধবার তাঁকে আদালতে পেশ করা হবে।

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক ধৃত দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে