‘সবুজ রবে বাংলা’! দুর্গা পুজোয় টালা প্রত্যয়ের ট্যাগ লাইন নিয়ে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি : বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে রয়েছে দুর্গাপুজো। এবারের দুর্গাপুজোয় বাঙালি আর বাংলা ভাষাকে গুরুত্ব দিচ্ছে অনেক পুজোমণ্ডপ। পুজোর থিমই হচ্ছে বাঙালি অস্মিতাকে বজায় রেখে। প্রতিবছর শহর কলকাতা সহ জেলার পুজোগুলোতে নির্দিষ্ট থিম ঠিক করা হয়। এবারও প্রথম মন্ডপগুলো নিজেদের থিম প্রকাশ করতে শুরু করেছে। নিজেদের থিম প্রকাশ করেছে টালা প্রত্যয়ও। চলতি বছর ১০০ বছরে পা দিতে চলেছে টালাপ্রত্যয়। এবার তাদের থিম ‘বীজ অঙ্গন।’ তাদের ট্যাগ লাইন সবুজ রবে বাংলা। এই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পুজো থাকায় সেই পুজোয় এই ধরনের ট্যাগলাইন রাজনৈতিক বলেই মনে করা হচ্ছে। ট্যাগ লাইনের অন্তর্নিহিত অর্থ নিয়েও প্রশ্ন উঠছে।

২১-র বিধানসভা নির্বাচনের আগেও তাঁদের থিমের ট্যাগ লাইন নিয়ে চর্চা হয়েছিল। সেই সময় তাঁদের ট্যাগলাইন ছিল ‘একুশেও বদলাচ্ছে না’। এই ট্যাগলাইনের মাধ্যমেই কী সুক্ষ কোনও বার্তা দেওয়া হচ্ছে। যদিও এই বিষয়ে জল্পনা উড়িয়েছেন পুজো উদ্যোক্তরা। তাঁদের পক্ষ থেকে বলা হয়েছে, পুজো মণ্ডপে শস্য-শ্য়ামলা বাংলার কথাই ফুটিয়ে তোলা হবে। থিমের রচয়িতা ভবতোষ সুতার। নামকরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসন্ন। হাতে মাত্র আর মাস কয়েক। এই দুর্গাপুজোতেও দেখা যাবে প্রতিবাদের ভাষা। বাংলা ভাষার উপর আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর ভাষা। জানা গিয়েছে, কলকাতা শহরের সবচেয়ে প্রাচীন পুজোগুলোর মধ্যে অন্যতম পাথুরিয়াঘাটার ৫-র পল্লি, চালতাবাগান সর্বজনীন। এই দুই পুজো কমিটির এবারের মূল ভাবনা বাংলা ভাষা। সূত্রের খবর, পাথুরিয়াঘাটা ৫-র পল্লির উদ্যোক্তারা জানিয়েছেন, এবার তাদের থিম-” হরফ”। কিভাবে গত কয়েকশো বছর ধরে বাংলা হরফের বিবর্তন ঘটেছে সেই বিষয়টি ফুটিয়ে তোলা হবে পুজোমণ্ডপে। চালতাবাগান সর্বজনীনও জানিয়েছে, বাংলা ভাষাকে আক্রমণ করার প্রতিবাদে তাদের থিম, “আমি বাংলায় বলছি “।

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?