ভুয়ো প্রেমিক, স্কুলছাত্রীকে পাচার করতে গিয়ে পুলিশের জালে বাংলাদেশের যুবক

কিশোরীর সঙ্গে জমায় প্রেমালাপ। তারপর বাংলাদেশের ওই যুবক দেয় বিয়ের টোপ। আর সেই ফাঁদে পা দেয় ছাত্রী। নিস্তার পায়নি বাংলাদেশের ওই যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভুয়ো প্রেমিক। মিথ্যে প্রেমের জাল পেতে নাবালিকাকে অপহরণ করেছিল বাংলাদেশের (Bangladesh) এক যুবক। চেয়েছিল মোটা টাকার বিনিময়ে ভিনদেশে পাচার করতে। আর তা করতে গিয়েই পুলিশের জালে যুবক। ধৃতের নাম দেবু মহান্ত। তাকে গ্রেফতার করেছে পূর্ব কলকাতার বেলেঘাটা থানার পুলিশ (Police)। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য দেখা গিয়েছে।

জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়া (Social Media) প্ল্যাটফর্মে ওই নাবালিকার সঙ্গে আলাপ হয় দেবুর। কিশোরীর সঙ্গে জমায় প্রেমালাপ। তারপর বাংলাদেশের ওই যুবক দেয় বিয়ের টোপ। আর সেই ফাঁদে পা দেয় ছাত্রী (School Student)। এরপরেই দেবু মহান্ত অপহরণ করে যুবতীকে। নাবালিকার পরিবার অভিযোগ দায়ের করে থানায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরপর চালানো হয় তল্লাশি। ডেরা পরিবর্তন করে দুষ্কৃতী। তাতেও নিস্তার পায়নি বাংলাদেশের ওই যুবক। উদ্ধার করা হয় নাবালিকাকে।

প্রথমে তল্লাশি চালানো হয় নদিয়ার রাণাঘাটের একটি ডেরায়। কিন্তু ততক্ষণে নাবালিকাকে নিয়ে চম্পট দিয়েছে দেবু। এরপর পুলিশ তল্লাশি চালায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। সেখান থেকেই উদ্ধার করা হয় স্কুলছাত্রীকে। গোপন সূত্রে খবর পেয়েই চালানো হয়েছিল অভিযান। পুলিশ জানিয়েছে, তল্লাশি চালানোর সময় জানানো হয়েছিল বাংলাদেশের হাই কমিশনকে (High Commission)। সতর্ক করা হয়েছিল রাজ্যের সীমান্তবর্তী সমস্ত থানাকে। ধৃত দেবুর পরিকল্পনা ছিল চোরাপথে উত্তর ২৪ পরগনার বনগাঁ হয়ে বাংলাদেশে নাবালিকাকে পাচার করার। তার আগেই ধরা পড়ে (Arrest) পাচারকারী। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এই চক্রে আরও কে বা কারা জড়িত, তা জানার চেষ্টা করা হচ্ছে।

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কাঁথির সাংসদের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন, নন্দীগ্রামে কত টার্গেট দিলেন শুভেন্দু?‌

ঝিনুক কুড়োতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু মহিলা-সহ ৮ জনের, শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদির

অমিতাভকে দেখতে ‘জলসা’র বাইরে চরম বিশৃঙ্খলা, ভিড়ের চাপে জ্ঞান হারালেন ভক্ত

‘ভরসা রাখুন, ঋণ শোধ করব’, নন্দীগ্রামে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

হাবড়ায় অবৈধ নির্মাণ ভাঙতে হবে পুরসভাকে, কড়া নির্দেশ বিধায়ক অশোক কীর্তনিয়ার

আবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা, শুভেন্দুর কাছে কী আর্জি অধীরের?‌

পালাবদল হতেই পুরুলিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল অবৈধ দোকানপাট