শান্তার বিরুদ্ধে প্রমাণ জোগাড়ে দৃঢ় পুলিশ, চলছে বাংলাদেশ থেকে প্রমাণ জোগার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলাদেশের মডেল শান্তা পাল এই মুহূর্তে শিরোনামে। তিনি বাংলাদেশের বাসিন্দা হয়েও ভারতে থাকতেন। ভুয়ো আধার কার্ড দিয়ে পশ্চিমবঙ্গের কলকাতার যাদবপুরের বিজয়গরে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন শান্তা পাল। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু গ্রেফতারের পরেও গোয়েন্দাদের নানা বয়ান দিয়ে বিভ্রান্ত করে চলেছেন এই বাংলাদেশি মডেল।

বাধ্য হয়ে শান্তা পালের আসল পরিচয় জানতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সবুজবাগ থানার থেকে পাওয়া তথ্যকেই অস্ত্র বানাচ্ছে লালবাজার। ২০২৩ সালের মে মাসে সবুজবাগ থানায় অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেখানে উল্লেখ ছিল দুটি ঠিকানার। একটি ঠিকানা ঢাকার, অন্যটি কুমিল্লার। সেই নথিকে ভিত্তি করেই তথ্য প্রমাণ জোগাড়ে তৎপর হয়েছে গোয়েন্দারা।

গোয়েন্দা সূত্রে খবর শান্তা পাল বারবার পুলিশি জেরার মুখে পড়ে বলেছেন তিনি তেলুগু এবং টলিউডের অভিনয়ের সুযোগ পেয়েছিলেন।  কার সুত্রে সেই সুযোগ পাওয়া সেই সম্পর্কে এখনও পর্যন্ত কোনও তথ্য জানা যায়নি

২০২৩ সালের ১৮ই মে সবুজবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন শান্তা। তাতে তিনি জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও এবং ছবি দিলেই তাঁর কাছে আসছে হুমকি। পুলিশের কাছে স্থায়ী ঠিকানা হিসেবে লেখা ছিল কুমিল্লা রোডের চাঁদপুর সদর এলাকার নাম। আর অস্থায়ী ঠিকানা ছিল কদমতলা সবুজবাগ ঢাকা।

বারবার বিভিন্ন কথা দ্বারা বিভ্রান্ত করার চেষ্টা করে গিয়েছেন শান্তা পাল। পুলিশ যখন এই ঠিকানা দুটি ভেরিফাই করে তখন জানা যায় যে সেগুলির মধ্যে কোন জালিয়াতি নেই। এই পরিচয়পত্রকে হাতিয়ার করে শান্তা পালকে বিদেশি ঘোষণা করা খুব একটা অসুবিধা হবে না বলে মনে করছেন গোয়েন্দারা।

যাদবপুরের বিজয়গড় এলাকায় একটি ফ্ল্যাটে একাই থাকতেন শান্তা। তিনি নিজেকে দাবি করতেন মডেল অভিনেত্রী বলে। কিন্তু পার্কস্ট্রিট থানায় তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তাতে লেখা ছিল যে শান্তা অবৈধভাবে ভারতে রয়ে। এরপরে হয় পুলিশ তল্লাশি। শান্তা পালের ফ্ল্যাট থেকে পাওয়া যায় আধার কার্ড। তাতে ঠিকানা দেওয়া ছিল পূর্ব বর্ধমানের গোপালপুরের বড়সুলের ঠিকানায়। তাঁর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু পাসপোর্ট।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক