চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ গ্রেফতার বাংলাদেশি

নিজস্ব প্রতিনিধি : কলকাতা বিমানবন্দরে ভারতীয় পাসপোর্ট সহ এক বাংলাদেশি গ্রেফতার। ধৃত ব্যক্তি বাংলাদেশে চট্টগ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। কলকাতা বিমান বন্দর থেকে জার্মানীগামী বিমানে ওঠার সময় তাকে গ্রেফতার করা হয়। তার ভারতীয় পাসপোর্টের সঙ্গে আরও একটি বাংলাদেশি পাসপোর্টের খোঁজ মিলেছে। অভিবাসন বিভাগে চেকিং-র সময় বিষয়টি ধরা পরে। দুটি পাসপোর্টে ছবি মিলে যায়। তারপরেই তাকে আটক করা হয়। জানা গিয়েছে, তার নাম সৌমিক বড়ুয়া।

জানা গিয়েছে, শুক্রবার সকালে জার্মানীগামী বিমানে ওঠার সময় চেকিংর জন্য দাঁড়িয়েছিল। অভিবাসন দফতরের কর্মীদের তাকে দেখে সন্দেহ হয়। অভিবাসন দফতরে চেকিংয়ের সময় পাসপোর্টের ছবিতে নজর পড়ে ওই ব্যক্তির। ভারতীয় পাসপোর্ট এর ছবির সঙ্গে বাংলাদেশের পাসপোর্টের ছবির মিল ধরা পড়ে। জিজ্ঞাসাবাদ করার পরেই ধরা পড়ে ওই ব্যক্তি। ওই ব্যক্তির নাম সৌমিক বড়ুয়া। কলকাতা বিমানবন্দরে ওঠার আগেই পাকড়াও করা হয়েছে তাকে। ভারতীয় পাসপোর্টে ওই ব্যক্তির নাম বিভাস রায়। তাকে গ্রেফতার করে  জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে বাংলাদেশ থেকে এসে ভারতীয় পাসপোর্ট সে তৈরি করেছিল সেই বিষয়ে জানতে চাওয়া হচ্ছে।

পুলিশের অনুমাণ, অনেক আগে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল সে। বেশ কিছুদিন এখানে থেকে ভারতীয় পাসপোর্ট তৈরি করা হয়েছিল। কোন চক্রের মাধ্যমে এই পাসপোর্ট তৈরি করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে সবটাই জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। ইতিমধ্যে ভারতে মাঝে মধ্যেই ধরা পড়ছে বাংলাদেশি। দেশের বিভিন্ন প্রান্তেই তারা ভুয়ো নথি তৈরি করে বসবাস করছে। কলকাতা থেকে এবার গ্রেফতার আরও এক বাংলাদেশী।

Published by:

Share Link:

More Releted News:

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

বালি পাচার মামলায় কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাসকে সমন ইডির

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ