দিদিকে নিয়ে কবিতা, প্রকাশিত হবে ‘বাংলার গর্ব মমতা’র পেজে

‘বাংলার গর্ব মমতা’ নামাঙ্কিত ফেসবুক পেজে বলা হয়েছে, ‘দিদির শুভাকাঙ্ক্ষীরা দিদিকে নিয়ে কবিতা লিখলে তার কবিতাটি পেজে তুলে ধরা হবে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাজুড়ে তো বটেই দেশের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) গুণমুগ্ধ ভক্তরা। রাজ্যের বিরোধী নেত্রী থাকাকালীন সময় থেকেই তৃণমূলনেত্রীর হাতে আঁকা ছবি আর তাঁর লেখা কবিতা(Poem) রাজ্যবাসীর পাশাপাশি নানান মহলে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। রাজ্যের ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েও তাঁর সেই ছবি আঁকা আর কবিতা লেখার কাজে ছেদ পড়েনি। এখনও সময় সুযোগ পেলেই তিনি হাতে খাতা পেন তুলে নেন কবিতা লেখের জন্য। তুলে নেন তুলি ছবি আঁকার জন্য। মুখ্যমন্ত্রীর লেখা কবিতার বই এখন কলকাতা বইমেলার বেস্টসেলার হিসাবেও উঠে আসছে গত এক দেড় দশক ধরে। কিন্তু বাংলার অগ্নিকন্যাকে নিয়ে কবিতা অনেক মানুষই লিখলেও তা সবসময় সামনে উঠে আসে না। প্রধান কারণ অবশ্যই যে সকলের পক্ষে নিজের নামে কবিতাগ্রন্থ প্রকাশের আর্থিক সামর্থ্য থাকে না। তাই বলে কী ‘দিদি’কে নিয়ে লেখা কবিতা প্রকাশ পাবে না। অবশ্যই পাবে। আর সেই ব্যবস্থাই এবার করে দিল ফেসবুক পেজ(Facebook Page) ‘বাংলার গর্ব মমতা’(Banglar Gorbo Mamata)।

জানা গিয়েছে, মমতার নামাঙ্কিত ফেসবুক পেজ ‘বাংলার গর্ব মমতা’ একটি প্রতিযোগিতার আয়োজন করেছে। সেই পেজে বলা হয়েছে, ‘দিদির শুভাকাঙ্ক্ষীদের জন্য একটি সুবর্ণ সুযোগ! লিখুন দিদিকে নিয়ে কবিতা। অংশগ্রহণকারীদের মধ্যে যার কবিতা ভাল হবে তার কবিতাটি বাংলার গর্ব মমতা পেজে তুলে ধরা হবে।’ কবিতা পাঠানোর জন্য বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে ওই বার্তায়। পাঠানো কবিতার শেষে ‘পোয়েট্রি ফর দিদি’ এই কথাগুলি লিখে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। সঙ্গে ‘বাংলার গর্ব মমতা’ পেজে ট্যাগ বা মেনশন করতে হবে। কিংবা কবিতাটি সরাসরি বাংলার গর্ব মমতা পেজের মেসেজ বক্সে পাঠাতে হবে। সেই সব কবিতা থেকেই বাছাই করা কবিতা প্রকাশিত হবে ‘বাংলার গর্ব মমতা’ নামাঙ্কিত ফেসবুক পেজে। এক সঙ্গে বলা হয়েছে ওই পেজটিকে ফলো করতে সঙ্গে আরও ৪জনকে ট্যাগ করতে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে ভোটকুশলি প্রশান্ত কিশোর কবিতার মাধ্যমে মমতাকে ঘিরে তৈরি হওয়া জনপ্রিয়তাকে দেশজুড়ে ছড়িয়ে দিতেই এই কবিতা উৎসবের আয়োজন করেছেন।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের