বিচারপতি রাজাশেখর মান্থার এজলাস বয়কটের সিদ্ধান্ত বার অ্যাসোসিয়শনের একাংশের

বার অ্যাসোসিয়শনকে চিঠি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিচারপতি রাজাশেখর মান্থার (Rajasekhar Mantha) এজলাসে বিচার প্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বার অ্যাসোসিয়শনের (Bar Association) একাংশ। মঙ্গলবার বার অ্যাসোসিয়শনের আইনজীবীরা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে বিচারপ্রক্রিয়ায় অংশ গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। একটি চিঠি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বার অ্যাসোসিয়েশনের একাংশ আইনজীবী।

কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের একাংশের দাবি, বর্তমান পরিস্থিতিতে আদালতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্টের প্রধান বিচারপতিকেও বিষয়টি সম্পর্কে অবগত করা হয়েছে বলে খবর। তবে বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অরুণাভ ঘোষ বিষয়টি নিয়ে জানান, তিনি এসব বিষয়ে কিছু জানেন না। তিনি বলেন, ‘রেজিলিউশনই নেওয়া হয়নি, ওটা মিথ্যা চিঠি। ওটা এক্তিয়ার বহির্ভূত। প্রেসিডেন্ট, সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট কেউ জানেনই না। ভাইস প্রেসিডেন্ট চিঠি পাঠিয়েছেন প্রধান বিচারপতিকে, যে এরকম কোনও রেজিলিউশন হয়নি। ট্রেজারার  রেজিলিউশন নেওয়ার কে? একটা বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলির জন্য। আদালত বয়কট কেন হবে? রাজ্যের পক্ষে রায় দিচ্ছে না বলে নাকি রাজ্যের পক্ষে রায় দিচ্ছে? এসবের জন্য।’

অন্যদিকে বার অ্যাসোসিয়শনের চিঠির প্রেক্ষিতে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই বিষয়ে দুপুর ২টোয় আদালত সিদ্ধান্ত নেবে। বার অ্যাসোসিয়েশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি বলেন, ‘দেশের প্রাচীনতম এই হাই কোর্টের একটা ঐতিহ্য রয়েছে। বারের উচিত ছিল এ ব্যাপারে দায়িত্ব নেওয়া।’ এরপরই বার অ্যাসোসিয়শনকে চিঠি নিয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

মাদক পাচারের অভিযোগে জনপ্রিয় টিভি সঞ্চালিকাকে মৃত্যুদণ্ডের নির্দেশ আদালতের

ঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে বৃদ্ধের দেহ, কাছেই ঝোপে স্ত্রী! কোচবিহারে জোড়া ‘খুনে’ চাঞ্চল্য

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত ১, আহত ২, চলছে উদ্ধারকাজ