Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাসমতী চালের ন্যূনতম রফতানি মূল্য বাড়ায় বিপাকে চাষিরা

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কেন্দ্রীয় সরকার বাসমতি চাল বিদেশে রফতানির ক্ষেত্রে ন্যূনতম রফতানি মূল্য বাড়িয়েছে। পাশাপাশি অ-বাসমতি (Basmati) সিদ্ধ চালের ওপর ২০ শতাংশ রফতানি কর বাড়ানো হয়েছে এবং আতপ চাল রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এর ফলে প্রায় ৮০ শতাংশ চাল রফতানি বন্হধ হয়ে গিয়েছে বলে দাবি চাল রফতানিকারকদের। ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশনের উদ্যোগে কলকাতায় চাল রফতানিকারক সংস্থার প্রতিনিধিদের নিয়ে এক আলোচনা সভায় আয়োজন করা হয়। আলোচনার উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Minister Sovondeb Chattopadhay)। তিনি এই সুগন্ধি চাল বিদেশে রফতানির ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার ফেডারেশানের জাতীয় সভাপতি প্রেম গর্গ বলেন, তিনি কয়েকদিন আগেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রী পীযূষ গোয়েলের কাছে বাসমতি চালের ন্যূনতম রফতানি মূল্য প্রতি কুইন্টাল ১২০০ মার্কিন ডলার থেকে কমিয়ে আনার আবেদন করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছিলেন তা কমিয়ে ৮৫০ ডলার করা হবে। কিন্তু তা করা হয়নি। এর ফলে চাল রফতানির ক্ষেত্রে নানা সমস্যা তৈরি হয়েছে। রফতানি কমে যাওয়ায় ভারতের জাতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আই আর ই এফ -এর রাজ্য সভাপতি রাহুল খৈতান, ডিজি সঞ্জীব আহুজা,রাজ্য সম্পাদক সুনীল আগরওয়াল প্রমুখ।সুনীল আগরওয়াল বলেন, বাসমতি চালের ন্যূনতম রফতানি মূল্য বৃদ্ধি পাওয়ায় একদিকে যেমন বিক্রি অনেকটা কমেছে, পরোক্ষভাবে রাইস মিল গুলিতে উৎপাদন বন্ধ হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাষিরা। অ-বাসমতি সিদ্ধ চালের উপর কর বেড়ে যাওয়ায় রাজ্যের চাষিরাও ন্যূনতম বিক্রয় মূল্যে চাল বিক্রি করতে পারছেন না। 

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

মঙ্গলে শেয়ার বাজারে বড় ধস, সেনসেক্সে ৫০৩ পয়েন্ট পতনে চাপে বিনিয়োগকারীরা

চলন্ত বাইকে তরুণীকে চুল টেনে একের পর এক ঘুষি, ভাইরাল হাড়হিম ভিডিও

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

প্রেমের সমস্যা সমাধানের নামে পোশাক খুলতে বাধ্য করা হল মহিলাকে, তারপর যা ঘটল…

পালাবদলের পরেই নতুন সচিব পেলেন রাজ্যপাল, কে দায়িত্বে?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

গরম কমাতে বিয়ের শোভাযাত্রায় বরযাত্রীদের জন্য বিশেষ তাঁবুর ব্যবস্থা… ভাইরাল ভিডিও

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের