চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনা রিপোর্ট নেগেটিভ, বেলেঘাটা আইডি থেকে ছেড়ে দেওয়া হচ্ছে ব্রিটিশ নাগরিককে

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি কলকাতা বিমান বন্দরে (Kolkata International Airport) করোনা (Corona) ধরা পড়েছিল ব্রিটিশ নাগরিক (British Citizen) কিলবানে কিরাতি মেরি। কোভিড পজিটিভ হওয়ায় তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালে (Beleghata ID Hospital)। অবশেষে বৃহস্পতিবার ওই মহিলার করোনা রিপোর্ট (Report) এল নেগেটিভ। বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital) হাসপাতাল সূত্রের খবর, করনা রিপোর্ট নেগেটিভ (Covid 19) আসায় আগামী শুক্রবার তাঁকে ছুটি দেওয়া হবে।

জানা গিয়েছে, ৯০ বছর বয়সী ব্রিটিশ নাগরিক (British Citizen) কিলবানে কিরাতি মেরির কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সেপটিস, শ্বাসকষ্ট সহ একাধিক সমস্যা রয়েছে তাঁর। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত রবিবার গভীর রাতে কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার বিমানে কলকাতা বিমানবন্দরে নামেন কিলবানে কিরাতি মেরি। ওইদিন কলকাতা বিমানবন্দরে র‍্যান্ডম করোনা পরীক্ষায় তাঁর কোভিড ধরা পড়ে। রবিবার রাত ১২টা ৪০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। বুদ্ধগয়া যাওয়ার উদ্দেশ্যেই কলকাতায় আসেন। করোনা ধরা পড়ার পর তড়িঘড়ি ওই ব্রিটিশ মহিলাকে কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি করা হয়। ওই মহিলার সঙ্গে আগত বিমানের অন্যান্য যাত্রীদেরও পর্যবেক্ষণে রাখা হয়।যদিও বিমানের অন্যান্য যাত্রীদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। এরপর বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করে তাঁকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করে কোয়ারেন্টাইনে রাখা হয়। অবশেষে পুনরায় করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় তাঁকে শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দিতে চলেছে কর্তৃপক্ষ।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ