কেন গঙ্গা আরতি নিয়ে এত মরিয়া বঙ্গ বিজেপি, নেপথ্যে কোন রহস্য

বঙ্গ বিজেপির নেতারা রীতিমত উদ্বিগ্ন মোহন ভগবতের কলকাতা সফর ঘিরে। কার্যত নিজের নিজের পদ বাঁচাতে এখন তাঁদের হাতিয়ার সেই হিন্দুত্ববাদ।

Share:

কৌশিক দে সরকার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Benrjee) অনেক আগেই জানিয়েছিলেন কলকাতায়(Kolkata) গঙ্গার ধারে এমন একটা জায়গা করা হোক যেখানে রোজ কাশীর ধাঁচে গঙ্গা আরতি(Ganga Aarti) হবে আর অনেক মানুষ এক সঙ্গে বসে তা নিরাপদে দেখতে পারবে। সেই সূত্রেই কলকাতা পুরনিগমের(KMC) তরফে বাবুঘাটে(Babughat) সেই জায়গা খুঁজে বের করা হয়। মুখ্যমন্ত্রী সেই আরতি অনুষ্ঠানের উদ্বোধনও করে দেন। কিন্তু এই দীর্ঘ সময়ে বঙ্গ বিজেপির কোনও নেতাই আলাদ ভাবে গঙ্গা আরতি করার কথা উচ্চবাক্য করেননি। এমনকি বঙ্গ বিজেপি(Bengal BJP) নেতৃত্বও এই ধরনের কোনও কর্মসূচির কথা প্রকাশ্যেও আনেননি। গোটা বিষয়টি সামনে এসেছে সোমবার রাতের দিকে। যখন পুলিশের তরফে মঙ্গলবারে বিজেপির গঙ্গা আরতির কর্মসুচির অনুষ্ঠানের অনুমতি বাতিল করে দেওয়া হয়। আর এখানেই প্রশ্ন, হঠাৎ করে কী এমন হল যে বঙ্গ বিজেপি নেতৃত্ব হুট করে গঙ্গা আরতি নিয়ে একদম রে রে করে মাঠে নেমে পড়ল?

আরও পড়ুন অধীরের ভারত জোড়ো যাত্রা প্রশ্নের মুখে মুর্শিদাবাদে

আর এই প্রশ্নেই ওয়াকিবহাল মহলের অনুমান, যেহেতু আগামী ১৮ তারিখ কলকাতায় পা রাখছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত(Mohon Bhagabat), তাই তাঁ কাছে কার্যত নিজেদের মার্কস বাড়িয়ে রাখতেই এখন হিন্দুত্বের ধ্বজ্জা তুলে রে রে করে মাঠে নেমে পড়েছে বঙ্গ বিজেপি। কেননা, সঙ্ঘের মূল যে অস্ত্র তথা কর্মসূচি তা হিন্দুত্বের ওপর দাঁড়িয়ে আছে তাই দেশের সব রাজ্যেই বিজেপির তরফে হিন্দুত্বের বুলডোজার চালানো হয়। বাংলায় অবশ্য সেই বুলডোজার বহুবার চালানোর চেষ্টা করেছে বিজেপি। কিন্তু কোনও বারেই সফল হয়নি। বাংলাকে অশান্ত করে তোলার যাবতীয় প্রয়াস ব্যার্থ হয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষ সিদ্ধান্তের জন্য। সেই সঙ্গে তৃণমূলের তরফেই নিরন্তর প্রয়াস চালানো হয়েছে সংখ্যালঘু সমাজ যেন কোনও ভাবেই গেরুয়া শিবিরের পাতা এই ফাঁদে পা দিয়ে না বসে তার জন্য। সেই উদ্দেশ্য অধিকাংশ ক্ষেত্রেই সফলও হয়েছে। কিন্তু এখন যেহেতু ভাগবত কলকাতায় আসছেন এবং তিনি কার্যত বঙ্গ বিজেপির সব নেতারই পারফর্মেন্স চেক করবেন তাই বঙ্গ বিজেপির নেতারাও নিজের নিজের মার্কস বাড়িয়ে রাখতে এখন এই গঙ্গা আরতিকে হাতিয়ার করেই রে রে করে মাঠে নেমে পড়েছে।

আরও পড়ুন খুদে পড়ুয়াদের নিরাপত্তার খাতিরে নয়া অ্যাপ আনছে মমতার সরকার

বঙ্গ বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভগবত এবারে পদ্মশিবিরের নেতাদের কার্যকলাপ নিয়ে একাধিক বৈঠক করবেন। কার্যত সেই সব বৈঠকের মাধ্যমেই বাংলার বুকে বিজেপির সংগঠনে বড়সড় পরিবর্তন ঘটানোর পালা শুরু হয়ে যাবে। পঞ্চায়েত নির্বাচন ঘোষণার আগেই সেই সব রদবদল সেরে ফেলা হবে। এই নতুন টিমই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দলকে চালাবে বাংলার বুকে। তাই এখন দলের ক্ষমতাসীন অনেক নেতাই নিজের নিজের পদ বাঁচাতে হিন্দুত্বের জিগির তুলে নেমে পড়েছে গঙ্গা আরতি নিয়ে ঝামেলা শুরু করতে। অন্তত তেমনটাই অভিমত ওয়াকিবহাল মহলের।

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?