দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিকাশ গ্রেফতারে মাথা ঘামাচ্ছে না বঙ্গ বিজেপি

নিজস্ব প্রতিনিধি: দলের নেতাকর্মীরা জীবন দিয়ে দলের জন্য লড়াই করবেন। কিন্তু দল কী সেই লড়াইয়ের দাম তাঁকে দেবে? এই প্রশ্ন অনেক আগেই উঠে গিয়েছিল বঙ্গ বিজেপিতে। সেই প্রশ্ন আরও একবার উঠে এল শনিবার রাতে বিজেপির যুব মোর্চার(Yuva Morcha) উত্তর কলকাতার সাধারণ সম্পাদক বিকাশ শর্মা(Bikash Morcha) গ্রেফতার হওয়ার পর থেকেই। কেননা তাঁর ঘনিষ্ঠজনদের দাবি, বিকাশ গ্রেফতার(Arrest) হওয়ার পরেও তা নিয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে চাইছে না বঙ্গ বিজেপির(Bengal BJP) নেতারা। তাঁরা এমন একটা ভান করছেন যেন বিকাশকে তাঁরা চেনেনই না। এমনকি এই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতেও চাইছেন না বঙ্গ বিজেপির নেতারা। আর তার জেরেই এবার ক্ষোভ ছড়াচ্ছে বঙ্গ বিজেপির নীচুতলার কর্মীদের মধ্যে।

বঙ্গ বিজেপিতে অবশ্য এই ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও সামনে এসেছে দলের জন্য জীবন দেওয়া কর্মীদের পরিবারের সদস্যদের চাকরি না দিয়ে চাকরি করে দেওয়া হয়েছে নেতাদের আত্মীয় থেকে পরিবারের সদস্যদের। বিকাশের ক্ষেত্রে দেখা যাচ্ছে দলই মুখ ঘুরিয়ে নিয়েছে তাঁর দিক থেকে। জানা গিয়েছে, ২০১৯ সালের একটি মামলার সূত্রে শনিবার রাতে বিকাশকে গ্রেফতার করেছে তালতলা থানার পুলিশ(Police)। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি-র ওই যুব মোর্চা নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। তার ভিত্তিতেই গতকাল ওই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাঁকে আদালতে তোলা হবে। পুলিশের তরফে জানানো হয়েছে, বিকাশের বিরুদ্ধে ৩৫৩ ধারায় মামলা ছিল। তার জেরেই আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশের তরফে এর আগে একাধিক বার ডেকে পাঠালেও, বিকাশ পুলিশের ডাকে সাড়া দেননি বলে পুলিশের অভিযোগ। সেই কারনেই তাঁরাও আদালতকে বিকাশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বার করতে অনুরোধ করেছিল। সেই পরোয়ানা বার হতেই শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। 

Published by:

Share Link:

More Releted News:

‘প্রথম দফায় ১১০ আসনে জয় নিশ্চিত’, আত্মবিশ্বাসী সুর শাহের গলায়

দ্বিতীয় দফার ভোটের আগে আজ প্রচারে ঝড় তুলবেন মমতা-অভিষেক, অভয়ার মায়ের সমর্থনে সভা মোদির

শহরে গঙ্গাবক্ষেও ভোটপ্রচারে ব্যস্ত প্রধানমন্ত্রী মোদি, তুললেন ছবি

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ