আচমকা রাজ্য বিজেপির সব সেল ও বিভাগ ভেঙে দিলেন সুকান্ত

আচমকাই সব সেল ও বিভাগ ভেঙে দেওয়ার খবরে বঙ্গ বিজেপিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দলের অন্দরে বিদ্রোহে জেরবার হয়ে শেষ পর্যন্ত চরম পথেই হাঁটলেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার রাতে আচমকাই নিজের ক্ষমতা প্রয়োগ করে রাজ্য বিজেপির সব সেল ও বিভাগ ভেঙে দিয়েছেন তিনি। আর আচমকাই সব সেল ও বিভাগ ভেঙে দেওয়ার খবরে বঙ্গ বিজেপিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। দলের অন্দরে জোর চর্চা শুরু হয়েছে, আচমকাই এমন কী ঘটল যাতে চরম পদক্ষেপের পথে হাঁটলেন বঙ্গ বিজেপির নয়া মুখিয়া?

রাজ্য বিজেপিতে শাখা সংগঠনের পাশাপাশি ৩৫টি সহযোগী সেল ও বিভাগ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, আইনজীবী ও উদ্বাস্তু সেল। মূলত ২০১৯ সালের লোকসভা ভোটে বাংলায় অপ্রত্যাশিত ফলাফলের পরেই দুই সহযোগী সেল অতি সক্রিয় হয়ে উঠেছিল। বিশেষ করে আইনজীবী সেলের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। বিধানসভা ভোট মিটে যাওয়ার পরে রাজ্যের নানা প্রান্তে অশান্তির ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিজেপির আইনজীবী সেল কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের করেছিল। ফলস্বরূপ আইনজীবী সেলের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে সদ্য সমাপ্ত কলকাতা পুর ভোটে টিকিটও দিয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি।

এদিন রাতে বিজেপির দফতর সম্পাদক প্রণয় রায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে দলের সব সেল ও বিভাগের অবলুপ্তি ঘটানো হলো। নতুন কমিটি নিয়োগ না করা পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। সূত্রের খবর, যেহেতু প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ঘনিষ্ঠরাই বিভিন্ন সেল ও বিভাগের শীর্ষ পদে ছিলেন, তাই তাঁদের ডানা ছাঁটতেই এমন কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। দলের সব শাখা ও বিভাগের মাথায় নিজের ‘মোসাহেবদের’ বসাতে চাইছেন রাজ্য বিজেপির নয়া মুখিয়া। যদিও একাধিকবার যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

চিকেন রান্না নিয়ে স্বামী-স্ত্রীর বচসা, অশান্তির মাঝেই প্রাণ গেল ৬বছরের শিশুর

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

Mivi One 5G: ৩০ হাজারের ফিচার্স সমৃদ্ধ ফোন মিলছে মাত্র ১২,৯৯৯ টাকায়

ইলেকট্রনিক ডিভাইসের পিছনে থাকা X সঙ্কেত কেন থাকে জানেন?

মাত্র ৯ হাজার টাকায় কলকাতা থেকে কেদারনাথ! কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

সকালে ঘুম থেকে উঠলেই বমি বমি ভাব? এড়িয়ে না গিয়ে জানুন আসল কারণ

মৃত্যু তিথি জানা নেই? পিতৃপক্ষের এই বিশেষ দিনে করতে পারেন শ্রাদ্ধ, জেনে নিন নিয়ম

ভালবাসা দিয়ে সঙ্গীর মান-অভিমান দূর করুন, সন্তানের থেকে সুসংবাদ পাওয়ার প্রবল সম্ভাবনা

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?