দেশের ৫৩তম প্রধান বিচারপতি সূর্য কান্তকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে সোমবারে শপথ নিয়েছেন বিচারপতি সূর্য কান্ত। দেশের নতুন প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তকে শুভেচ্ছা জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, “ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণের জন্য বিচারপতি সূর্য কান্তকে আন্তরিক অভিনন্দন! আমরা ভারতীয় বিচারব্যবস্থাকে পরিচালিত করার এবং ভারতে ন্যায়বিচার, গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয়তার স্তম্ভগুলিকে সমুন্নত রাখার জন্য তাঁর নেতৃত্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”

অবসর নিয়েছেন প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হলেন বিচারপতি সূর্য কান্ত। যিনি দেশের একাধিক যুগান্তকারী রায় প্রদান করেছেন। সোমবার (২৪ নভেম্বর) সুপ্রিমকোর্টের ৫৩ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সূর্য কান্ত। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিচারপতি কান্তকে শপথ বাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বিচারপতি সূর্য কান্ত বেশ কয়েকটি যুগান্তকারী রায় ও আদেশের অংশ ছিলেন, যার মধ্যে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলকারী ৩৭০ ধারা বাতিল, বিহারের ভোটার তালিকা সংশোধন, পেগাসাস স্পাইওয়্যার মামলা অন্তর্ভুক্ত রয়েছে। ৩০ অক্টোবর ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছিলেন বিদায়ী বিচারপতি গাভাই। আজ সূর্য কান্ত শপথ নিলেন। তাঁর মেয়াদ প্রায় ১৫ মাস থাকবে। তিনি ৯ ফেব্রুয়ারি, ২০২৭ তারিখে ৬৫ বছর বয়সে পদত্যাগ করবেন। এদিন প্রধান বিচারপতির শপথ অনুষ্ঠানে উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে