রাজ্যের শিক্ষাক্ষেত্রে ২২০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব, জানালেন ব্রাত্য

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই বাংলায় শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের জন্য ২২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে রাজ্য সরকারের কাছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের(Bengal Global Business Summit) প্রথম দিনেই বাংলায় শিক্ষাক্ষেত্রে(Education) মানোন্নয়নের জন্য ২২০০ কোটি টাকার বিনিয়োগের(Investment) প্রস্তাব এসেছে রাজ্য সরকারের কাছে। এমনটাই জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু(Bratya Basu)। বুধবার থেকে কলকাতা লাগোয়া নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে শুরু হয়েছে ষষ্ঠ বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বা বেঙ্গল বিজনেস সামিট। সেই সম্মেলনে গতকাল কার্যত চাঁদের হাট বসে গিয়েছিল বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। কেননা সেখানে হাজির হয়েছিলেন দেশের প্রথম সারির সব শিল্পপতিরাই। বৃহস্পতিবার এই সম্মেলনের শেষ দিন। তার আগেই বুধবার রাতে কলকাতার সায়েন্স সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রাত্য বসু জানিয়ে দিলেন, শিক্ষার মানোন্নয়নে রাজ্যে ২২০০ কোটি টাকার টাকার বিনিয়োগের প্রস্তাব এসেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিনেই। 

ব্রাত্য জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বিশ্বাস করেন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের শিক্ষায়(Edication) সমান অধিকার আছে। গত ১১ বছরে রাজ্যে ৫০০-র বেশি বেসরকারি স্কুল তৈরি হয়েছে এবং বিপুল বিনিয়োগ হয়েছে উচ্চশিক্ষায়। কোভিডের সময়েও রাজ্য সরকার শিক্ষার্থীদের পাশে থেকেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনও এখন চলছে। সেখানেই বাংলার বেশ কিছু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মউ চুক্তি সম্পাদন করেছে বিদেশের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। মোট ১৫টি মউ স্বাক্ষরিত হয়েছে সম্মেলনের প্রথম দিনেই। এইসব চুক্তির জেরে আগামিদিনে বাংলার পড়ুয়াদের গবেষণার সুযোগ আরও বাড়বে। এখানকার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেমন বিভিন্ন দেশে গিয়ে গবেষণার কাজ করতে পারবেন, ঠিক তেমনই ভিনদেশের পড়ুয়ারা এখানে এসে গবেষণার কাজ করতে পারবেন। রাজ্যের পড়ুয়ারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে গবেষণাপত্রও প্রকাশ করতে পারবেন।’

নতুন ভূমিকায় রোহিত শর্মা, করলেন বড় বিনিয়োগ

ভয়ঙ্কর ঘটনা,‌ ঢাকায় অটোরিকশা থেকে নামিয়ে জাতীয় দলের ক্রিকেটারকে বেধড়ক মারধর পুলিশের

প্রথম দিনেই ধাক্কা, বক্স অফিসে আশানুরূপ ফল পেল না ‘ম্যায় ওয়াপাস আউঙ্গা’

দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

পাতে মটন, পরে গ্যাস-অম্বল… জামাইষষ্ঠীতে কীভাবে সুস্থ থাকবেন জেনে নিন

হাকিমপুর সীমান্তে কড়া নজরদারি, ঘরে ফেরার অপেক্ষায় ৩৮৩ বাংলাদেশি

উলুবেড়িয়ায় ধৃত তৃণমূল কাউন্সিলর, কী অভিযোগে গ্রেফতার ?

এফবিআই’র ড্রোন হ্যাকের দাবি ইরানের, বিশ্বকাপের মাঝেই হামলার আশঙ্কা

অবতরণের পর হঠাৎ আগুন! অসমের জোরহাটে দুর্ঘটনার কবলে বায়ুসেনার বিমান

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

ভাইরাল হওয়ার নেশায় স্ত্রীর গোপন ভিডিও প্রকাশ্যে! এরপর যা হল…

অক্টোপাসের মতো মামলা জড়িয়ে ধরছে অভিষেককে, এবার শিলিগুড়িতে দায়ের অভিযোগ

ফুটবলে কেরিয়ার গড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার কোচ