গ্যান স্যালুটে শেষ বিদায় সাধন পাণ্ডেকে! বিধানসভায় শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

জীবন শেষ হয়ে যায়, কিন্তু পড়ে থাকে মানুষের কাজ, স্মৃতি। সাধনবাবুও বাংলার রাজনীতির ইতিহাসে থেকে যাবেন এক অধ্যায় হিসাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধ্যায়ের অবসান হয়ে গিয়েছে রবি সকালেই। সোম দুপুরে জানানো হল শেষ বিদায়। নিমতলা শ্মশানঘাটে গান স্যালুট দিয়ে শেষ বিদায় জানিয়ে শেষকৃত্য সম্পন্ন হয় রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের(Sadhan Pandey)। তার আগে অবশ্য তাঁর দেহ নিয়ে যাওয়া হয় বিধানসভায়। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গতকাল সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন সাধনবাবু। রবি রাতেই তাঁর দেহ বিমানযোগে মুম্বই থেকে কলকাতায় এসে পৌঁছায়। বিমানবন্দরেই তাঁকে শ্রদ্ধা জানান রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, রাজ্যের নারী ও পরিবার কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা, কলকাতা পুরনিগমের ডেপুটি মেয়র ও বিধায়ক অতীন ঘোষ, বিধায়ক তথা বিধানসভার উপ মুখ্যসচেতক তাপস রায় সহ অসংখ্য তৃণমূলকর্মী। রাতেই তাঁর দেহ নিয়ে যাওয়া হয় তপসিয়ার পিস ওয়ার্ল্ডে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানান বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী ও সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী।

সোম সকালে সেই পিস ওয়ার্ল্ড থেকেই সাধনবাবুর নশ্বর দেহ নিয়ে বার হয় তাঁর শেষ যাত্রা। প্রথমেই দেহ নিয়ে যাওয়া তাঁর কাঁকুরগাছির বাসভবনে। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় তাঁর গোয়াবাগানের পৈতৃকবাড়িতে। এরপর দেহ আসে রাজ্য বিধানসভা ভবনে। সেখানেই তাঁকে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা। সেখানে উপস্থিত ছিলেন সাধনবাবুর(Sadhan Pandey) মেয়ে শ্রেয়া পাণ্ডে ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সেখান থেকেই দেহ নিয়ে যাওয়া হয় নিমতলা শ্মশানে। গান স্যালুটে ৯ বারের বিধায়ক ও রাজ্যের মন্ত্রীকে শেষ বিদায় জানানো হয় সেখানেই। জীবন শেষ হয়ে যায়, কিন্তু পড়ে থাকে মানুষের কাজ, স্মৃতি। সাধনবাবুও বাংলার রাজনীতির ইতিহাসে থেকে যাবেন এক অধ্যায় হিসাবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ