কেন্দ্রীয় বাহিনীর খরচ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যের

কেন্দ্রীয় বাহিনীর খরচ চেয়ে এবার কেন্দ্রকে চিঠি পাঠালো রাজ্য পুলিশ প্রশাসন। চাওয়া হয়েছে ১৫০ কোটি টাকা। সেটাও প্রাথমিক হিসাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আদালত আগেই নির্দেশ দিয়েছে বাংলার(Bengal) পঞ্চায়েত ভোটে(Panchayat Election) যে কেন্দ্রীয় বাহিনী(Central Para Military Force) আসবে তার খরচ যোগাবে কেন্দ্র সরকার(Central Government)। সেই আদেশনামা মেনেই এবার রাজ্যের তরফে চিঠি পাঠানো হচ্ছে কেন্দ্রকে। বাংলার পঞ্চায়েত ভোটের জন্য রাজ্য নির্বাচন কমিশন ৮২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠালেও কেন্দ্র সরকার ৩৩৭ কোম্পানি বাহিনী পাঠাতে সমর্থ হয়েছে। বাকি ৪৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে গতকালই কমিশন ফের চিঠি পাঠায় কেন্দ্র। কিন্তু সেই বাহিনী আদৌ মিলবে কিনা তা নিয়ে বড়সড় প্রশ্ন রয়েছে। তবে বাংলায় যেহেতু ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসা নিশ্চিত হয়েছে তাই এই বাহিনীর খরচ চেয়ে এবার কেন্দ্রকে ফের চিঠি পাঠালো রাজ্য পুলিশ(West Bengal Police) প্রশাসন। কেননা বাংলায় আসা এই কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে হবে বাংলার পুলিশের অধীনে থেকেই।

আরও পড়ুন সহজ হল প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি’ প্রকল্পে যোগ দেওয়ার পদ্ধতির

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ৩৩৭ কোম্পানি বাহিনীর জওয়ানদের থাকা-খাওয়া-যাতায়াত সহ যাবতীয় লজিস্টিকাল সাপোর্টের জন্য দিল্লির কাছে ১৫০ কোটি টাকা চেয়ে চিঠি পাঠিয়েছে রাজ্য পুলিশ। ভোটপর্ব মিটলে মোট খরচের হিসেব করে বাকি টাকা চাওয়া হবে। রাজ্য পুলিশের তরফে রাজ্য নির্বাচন কমিশনের কাছে এ সংক্রান্ত কাগজ পাঠানো হয়েছে। তাঁরা এই চিঠি পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ধাপে ধাপে রাজ্যে এসে পৌঁছবে। আদালতের নির্দেশে বাহিনী বাবদ কোনও খরচ রাজ্যকে বহন করতে হবে না। কিন্তু বাহিনীর থাকা-খাওয়া, যাতায়াতের জন্য গাড়ি ইত্যাদির ব্যবস্থা করতে হবে রাজ্য পুলিশকেই। বিপুল সংখ্যক এই আধাসেনাকে রাখার জন্য জেলায় জেলায় অনেক স্কুলবাড়ি, হোটেল বা গেস্ট হাউস ভাড়া নিতে হবে রাজ্য পুলিশকে। তাদের বিলও মেটাবে তাঁরাই। খাওয়ার ব্যবস্থা করতে হবে সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে।

আরও পড়ুন কলকাতার ৪৪টি ওয়ার্ডের বাসিন্দাদের কর সুরাহার উদ্যোগ

পাশাপাশি, ভোটের আগে ও পরে জওয়ানদের বিভিন্ন জায়গায় যাতায়াত এবং টহলদারির জন্য ছোট-বড় মিলিয়ে ২ হাজারের বেশি গাড়ি ভাড়ায় নেওয়া দরকার। তার জন্য কিনতে হবে তেল। সেই সঙ্গে কিছু নতুন মোবাইল ও সিম কেনার দায়িত্বও রাজ্যের পুলিশকেই নিতে হবে। কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বে থাকা আধিকারিকদের কাছে থাকবে ওই ফোন। কোনও গোলমালের খবর এলে দ্রুত যোগাযোগ করে বাহিনী পাঠানোর জন্য এই ব্যবস্থা। এসব কাজের জন্য এখনই বিপুল অঙ্কের টাকা প্রয়োজন। রাজ্য পুলিশের বাজেট থেকে এই ব্যয় করার সম্ভব নয় বলেই আগাম অর্থের আবেদন করা হচ্ছে। রাজ্য পুলিশের আধিকারিকদের হিসাব, গোটা পরিকল্পনা রূপায়িত করতে ২০০ কোটির বেশি টাকা দরকার। তাই প্রাথমিকভাবে ১৫০ কোটি টাকা চেয়ে চিঠি দেওয়া হয়েছে কেন্দ্রকে।   

ভারতীয় বাজারে ফিরছে Vivo-র জনপ্রিয় S সিরিজ, থাকবে 7000mAh ব্যাটারি ও 50MP ক্যামেরা  

ভাগ্য খুলতে চাইলে আজ গুরু পূর্ণিমার দিন ভুলেও এই কাজ করবেন না

বাথরুমের দরজা বন্ধ করতে ভুলে যান? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

আচমকা পুরনো প্রেমের সঙ্গে যোগাযোগ, গুরুপূর্ণিমায় সুখবর পাবেন ৩ রাশির জাতকরা

লিগ্যাল এইডের দ্বারস্থ হয়ে সাত মাসের সন্তানকে ফিরে পেল ১৩ বছরের মা

দীর্ঘদিন ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন? এই অভ্যাসেই হবে মুশকিল আসান

বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানান অ্যান্টি-এজিং কোলাজেন জেল, দুর্দান্ত ফল পাবেন

‘পড়ুয়া ও আমজনতাকে হয়রানি করা বন্ধ না হলে ফের আন্দোলন’, হুঁশিয়ারি অভিজি‍ৎ দীপকে’র

‘পড়ুয়ারা কি সন্ত্রাসী’, নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহার নিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রিয়াঙ্কা

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৫০ পার হলেও কমবে না গ্ল্যামার, এই ৫ সহজ অভ্যাসে বজায় থাকবে তারুণ্য

নেশামুক্তি কেন্দ্রে তরুণীকে ঘুমের ওষুধ খাইয়ে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার কর্ণধার

ভর সন্ধ্যায় মর্মান্তিক দুর্ঘটনা! বাইককে বাঁচাতে গিয়ে উল্টে গেল অটো, নিহত চালক