দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় হলুদ সর্তকতা জারি, মঙ্গল থেকে বৃহস্পতি দক্ষিণবঙ্গে বৃষ্টির ব্যাটিং চলবে

নিজস্ব প্রতিনিধি: কলকাতাতে ফের হলুদ সর্তকতা জারি হয়েছে। আগামী সপ্তাহের মঙ্গল থেকে বৃহস্পতি কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় শুরু হবে ঝড়-বৃষ্টি।উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। দক্ষিণবঙ্গের(South Bengal) জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। কলকাতাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন উধাও হয়ে যায় বৃষ্টি। খেলা বাড়তেই রোদের তেজ বাড়তে শুরু করে। অস্বস্তিকর আবহাওয়া তৈরি হয়। কিন্তু ফের আগামী সপ্তাহে শুরু হতে চলেছে বৃষ্টির ব্যাটিং।

পুজোর আগে সুখবর কোন শোনাতে পারছে না আবহাওয়া দফতর। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ,পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম এইসব জেলায় বৃষ্টিপাত শুরু হবে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইবে। বুধবার থেকে গোটা দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি শুরু হবে। কলকাতায়(Kolkata) হলুদ সর্তকতা জারি হয়েছে মঙ্গল ও বুধবারের জন্য।

বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে(North Bengal) আলিপুরদুয়ারে বৃহস্পতিবার পর্যন্ত ঝড় – বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরি না হলেও মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে। সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আগামী সপ্তাহে স্থলভাগে ঢুকছে। সেই কারণেই বৃষ্টির পরিবেশ তৈরি হবে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.৩° বেশি। শনিবার শহরের তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৮° বেশি ছিল।

Published by:

Share Link:

More Releted News:

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

শুভেন্দু’র অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হয়ে যাবে নির্বাচন শেষে দাবি তৃণমূল প্রার্থীর

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বলাগড়ের বিজেপি প্রার্থীর নাম কী?‌ ভুল পরিচয় দিয়ে খোরাক অমিত শাহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ