বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ ২ ডিসেম্বর ঘূর্ণিঝড়ের রূপ নেবে

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তা গভীর নিম্নচাপে রূপ নিয়ে আগামী ২ ডিসেম্বর নাগাদ সাইক্লোনের রূপ নেবে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) আধিকারিক গণেশ কুমার দাস এই খবর জানান । তিনি বলেন,আগামী ৪-৫ দিন আমাদের বঙ্গে আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিমে শুষ্ক আবহাওয়ার প্রভাবের জন্য তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই । তবে সর্বনিম্ন তাপমাত্রা আগামী চার দিনের মধ্যে ধীরে ধীরে এক এক ডিগ্রী করে বাড়বে। দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং সে নিম্নচাপটি আরেকটু শক্তি বাড়াবে।

৩০ নভেম্বর এটি উত্তর – উত্তর পশ্চিম দিকে এগোবে এবং উত্তর- পূর্ব বঙ্গোপসাগরের ওপর বিরাজ করবে। পরবর্তীকালে দক্ষিণ পশ্চিম দিকে এগোবে। এবং দু ডিসেম্বর নাগাদ এটি ঘূর্ণিঝড়ের(Cyclone) রূপান্তরিত হবে। তবে সর্বশেষে এর অভিমুখ কোন দিকে হবে সেটা এখনই বলা যাবে না এবং এটি কত শক্তি বাড়াবে সেটাও সময় সাপেক্ষ ব্যাপার। আগামী ৪/৫ দিন কলকাতায়(Kolkata) পরিস্কার আকাশ।

সকালের দিকে হালকা শীতের আমেজ বজায় থাকবে। বৃষ্টির(Rain) কোন সম্ভাবনা নেই।তাপমাত্রা সর্বনিম্ন ২০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৮ -২৯ ডিগ্রির আশেপাশে থাকবে। বঙ্গে শীত এখনই আসছে না। আলিপুর আবহাওয়াবিদদের মতে ১৫ ডিসেম্বর নাগাদ কলকাতায় শীত অনুভূত হতে শুরু করে। পরপর বেশ কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নিচে পতন ঘটলে তখনই বঙ্গে শীতের আগমন বলে মনে করা হয়। তাই বঙ্গে শীতের আগমন পেতে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী