দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যের একাধিক জেলায় ধেয়ে আসছে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: পাঁচ থেকে সাত ডিসেম্বর পর্যন্ত আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে কয়েক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।তীব্র ঘূর্ণিঝড় যার অবস্থান হচ্ছে এই মুহূর্তে ৯০ কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট চেন্নাই ৩০০ কিলোমিটার সাউথ এবং ১৭০ কিলোমিটার দূরে। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সোমবার এই খবর জানান । তিনি বলেন, পূর্বাভাস যেটা দেওয়া হচ্ছে এটা একটু মুভ করবে নর্দানলি। এটি ক্রস করবে নেলর এবং মাছলি পত্তানাম দিয়ে বা পাতলার দিকে। ৫ ডিসেম্বর নাগাদ ক্রস করার সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে এবং গাস্টিং থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এতে পরিষ্কার সিস্টেম ঢুকছে অন্ধ্রপ্রদেশে ।

এটা অন্ধপ্রদেশে(Andhrapradesh) ঢোকার পর একটু মুভ করবে। ফলে এই ঘূর্ণিঝড়ে ডাইরেক্ট কোন ইম্প্যাক্ট আমাদের রাজ্যে নেই। ফলে এই মুহূর্তে কোন সতর্কবার্তা নেই। আমাদের রাজ্যের জন্য সিস্টেমটা যতই এগিয়ে যাবে তার ফলে আমাদের রাজ্যে মেঘলা আকাশ থাকবে। তার ফলে সর্বোচ্চ তাপমাত্রা কমছে এবং সর্বনিম্ন যেটা চলছে সেটাই চলবে। পাঁচ থেকে সাত ডিসেম্বর পর্যন্ত আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে কয়েক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মূলত ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ,ঝাড়গ্রাম এই জেলাতে ৫ ডিসেম্বর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি সব জেলাগুলোর মধ্যে নর্থ সাউথ ২৪ পরগনা এবং কলকাতা(Kolkata), হাওড়া, হুগলী, পুরুলিয়া ,পূর্ব বর্ধমানে খুব হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ।মূলত মেঘলা আকাশ থাকবে।

৬ ডিসেম্বর বুধবার নাগাদ সিস্টেম যখন দুর্বল হয়ে এগোতে থাকবে তার ফলে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ,কলকাতা, সাউথ ২৪ পরগনা এই জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বাকি ডিস্ট্রিক্টগুলোতে হালকা বৃষ্টি ৭ তারিখেও কোস্টাল জেলাগুলোতে বৃষ্টিপাত হবে।এই মুহূর্তে কোন দুর্যোগের সম্ভাবনা নেই ।দক্ষিণবঙ্গের(South Bengal) জন্য এই অসময়ের বৃষ্টির ফলে চাষের উপরে কিছুটা ইম্প্যাক্ট পড়বে। বিশেষ করে আলু চাষে ।এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোন সতর্কবার্তা নেই। ৭ ডিসেম্বরের আগে তাপমাত্রায় কোন পরিবর্তন নেই । দক্ষিণবঙ্গে ৮ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। কিন্তু সর্বোচ্চ তাপমাত্রায় কোন পরিবর্তন থাকবে না।

Published by:

Share Link:

More Releted News:

অশান্তি ছড়ানোয় ৪১ জনকে গ্রেফতার, পুনর্নির্বাচনের সম্ভাবনা খারিজ সিইও’র

কালবৈশাখী আসছে! দক্ষিণের ১২ জেলায় প্রবল ঝড়বৃষ্টির পূর্বাভাস, কবে থেকে?

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ